RG Kar Hospital Doctor Death: দিন গড়িয়ে রাত, জাগছে ধর্মতলা, পথেই স্বস্তিকা-সোহিনীরা

RG Kar Hospital Doctor Death: দুপুর থেকে শুরু করে রাত গড়িয়ে গিয়েছে। এখনো রাজপথেই বসে রয়েছেন শিল্পী ও বিশিষ্টজনেরা। গত ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই ঘটনার পর প্রায় এক মাস কাটতে চলল। এখনো প্রতিবাদে মুখর গোটা শহর।

তবে শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ মিছিল। আজ রবিবার কলকাতার রাজপথে প্রতিবাদ জানাতে জোড়ো হয়েছিলেন শিল্পী ও বিদ্বজনেরা। টালিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে এই দিন রাজপথে দেখা গিয়েছে দুপুর থেকে (RG Kar Hospital Doctor Death) ।

RG Kar Hospital Doctor Death

অপর্ণা সেন সহ টলিউডের একাধিক পরিচালক অভিনেতা অভিনেত্রী শিল্পীরা এদিন মিছিল করেন ধর্মতলায়। মিছিল শেষে অবস্থানের ডান দেন। স্পষ্ট জানিয়ে দেন, সরকারের প্রতিনিধি তাঁদের সঙ্গে কথা না বললে আন্দোলন চলবে। সেই মতো রাত বাড়লেও পথেই বসে রয়েছেন তারা। সারারাত তারা রাস্তায় বসে স্লোগান দেবেন বলেই জানা গিয়েছে। উপস্থিত রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, অভিনেত্রী উষসী দেবলীনা সহ বহু টলি তারকা।

তাদের সবার মুখে একটাই কথা বিচার চাই, নিরাপত্তা চাই। তারা স্পষ্ট জানাচ্ছেন যতদিন পর্যন্ত না আরজিকরের ঘটনার ন্যায় বিচার সম্পূর্ণ হবে, ততদিন তারা এভাবেই দফায় দফায় রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন।

ধর্মতলার রাস্তা জুড়ে লেখা হয়েছে স্লোগান। মোবাইলের আলো জ্বালিয়ে প্রতিবাদের গান গাইছেন শিল্পীরা। পথ চলতি সাধারণ মানুষ ও যোগ দিচ্ছেন তাদের সঙ্গে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে প্রতিবাদের। ইতিমধ্যে এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিত সিং।

শুধুমাত্র টলি- তারকাটাই নয়, কলকাতা ও অন্যান্য জেলার বহু জায়গায় সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন এদিন। রবিবার সকালে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা আরজিকরের ঘটনার বিচার চেয়ে মৌন মিছিল করেন। শনিবার , উত্তর ও মধ্য কলকাতার বহুনামী স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমেছিলেন। এমনকি সন্ধ্যা নামতে শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের হয়।

যেমন শেওড়াফুলি বৈদ্যবাটী সচেতন নাগরিক মঞ্চের ডাকে আরজিকর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে বৈদ্যবাটী জোড়া অশ্বথতলা থেকে শেওড়াফুলি পর্যন্ত হাতে মশাল ও প্লাকার্ড নিয়ে মিছিল হয়। মিছিল হয় বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি শিলিগুড়িতেও মিছিল হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+