বেলুড়ে ভক্তের ঢল! জন্মদিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা

আজ ১২ জানুয়ারি শনিবার। স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন। বেলুড়-সহ কলকাতার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরআয়োজন করা হয়েছে।

আজ ১২ জানুয়ারি শনিবার। স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মদিন। বেলুড়-সহ কলকাতার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতেও। অনুষ্ঠানে ছাত্রছাত্রী থেকে মহারাজ, হাজির ছিলেন সবাই।

অনুষ্ঠানে ছাত্ররা

অনুষ্ঠানে ছাত্ররা

১৯ শতকে তাঁর জন্ম। আর দেশ এখন একবিংশ শতকে। মাঝে একটা শতক পেরিয়ে গেলেও আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। বেলুর মঠে এদিনের অনুষ্ঠানহয় একেবারে অন্যভাবে। জন্মদিন নয়। পালন করা হয় জন্ম তিথি। বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয় বেলুর মঠে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসেন শোভাযাত্রা করে। বেলুর মঠ প্রাঙ্গনে স্বামীজির ছবি নিয়ে প্রভাত ফেরিও হয়। মন্ত্রপাঠে অংশ নেওয়া ছাড়া সঙ্গীত পরিবেশনে অংশ নেন রামকৃষ্ণ মিশনের
ছাত্ররা।

অনুষ্ঠানে মহারাজ

অনুষ্ঠানে মহারাজ

প্রস্তাবনা পাঠে অংশ নেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের মস্বামী শান্তেশানন্দ মহারাজ। অনুষ্ঠানে সঙ্গীত ছাড়াও গীতি আলেখ্য, সেতার, কবিতা, যোগব্যায়াম প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। ছিল সমাপ্তি সঙ্গীত।

অগণিত ভক্তের ভিড়

অগণিত ভক্তের ভিড়

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে বেলুড় মঠে ভিড় জমিয়েছেন বহু ভক্ত।

স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালিত হয়েছে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতেও। রাজ্য জুড়ে ছিল এদিন বিভিন্ন অনুষ্ঠান।

(ছহি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+