Suvendu Adhikari: শহিদ দিবসে নেতাই যেতে চান শুভেন্দু, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাই গণহত্যা মামলার শহিদ দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান তিনি। তাই আগেভাগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে তিনি আবেদন করেছেন।

বিচারপতি মামলার শুনানি করার জন্য আবেদন গ্রহণ করেছেন। আগামী ৪ তারিখ এই মামলার শুনানি হওয়ার কথ। গত বছরও পশ্চিম মেদিনীপুরের নেতাইতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে যেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে।

Suvendu Adhikari

সিপিএম আমলে পশ্চিম মেদিনীপুরের নেতাইতে গণহত্যা হয়েছিল। ৭ জানুয়ারি শহিদ দিবস পালন করা হয় নেতাইয়ে। তৃণমূলে থাকাকালীন শুভেন্দু অধিকারী এই দিন নেতাইতে উপস্থিত থাকতেন। বিজেপিতে যাওয়ার পরে রীতিমতো তু তু ম্যায় ম্যায় শুরু হয়ে যায়। শুভেন্দু অধিকারী নেতাই যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানি হয় সেই সময়। নেতাই যাওয়ার পক্ষে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্ট থেকে সবুজ সংকেত পেয়েছিলেন। তার জেরে তিনি নেতাইতে পৌঁছান। কিন্তু তারপরেও তাঁকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য পুলিশ প্রশাসন কোনওভাবেই সেদিকে খেয়াল করেনি। বরং তাঁকে আটকানোর সব রকম চেষ্টা হয়েছিল।

তাই এবার আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার আদালত খোলার পরেই বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আবেদন করা হয়। শুভেন্দু অধিকারী নেতাই যেতে চান আগাম৮ ৭ জানুয়ারি। বিচারপতি জয় সেনগুপ্ত এই মামলা গ্রহণ করেছেন। আগামী চার তারিখ তাঁর এজলাসে এই মামলার শুনানি হতে পারে।

রাজ্যের বিরোধী দলনেতা বরাবরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সভা সমিতি করার ক্ষেত্রেও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ তাঁকে সরাসরি কোনও কর্মসূচি করার জন্য অনুমতি দেয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+