" মুখ্যমন্ত্রী ও সরকারের লজ্জা নেই", আরজি কর কাণ্ডে আরও একবার মমতাকে বিঁধলেন শুভেন্দু
আরজি কর হাসপাতালের ঘটনার ঢেউ আছড়ে পড়ল রাজ্য বিধানসভায়। বিজেপি বিধায়করা ধর্না কর্মসূচিতে বসলেন। আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। " মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করার সময় হয়ে গিয়েছে।" জোর গলায় আরও একবার এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খুন ও ধর্ষণের মতো নারকীয় ঘটনা খোদ কলকাতার নাম করা সরকারি হাসপাতালে দেখা গেল। নারী নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন আরও একবার উসকে গিয়েছে এই পরিস্থিতিতে।

গতকাল থেকেই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আজ বুধবারও বিধানসভার গেটে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ উষ্মা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। "মুখ্যমন্ত্রী ও তার সরকারের লজ্জা নেই। প্রাক্তন না করা পর্যন্ত লড়াই চলবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা চাই।" এই কথা দাবি করলেন শুভেন্দু।
রাজ্যে সরকারি হাসপাতালে এমন নারকীয় ঘটনা ঘটে গিয়েছে। মহিলাদের মধ্যে প্রতিবাদ শুরু হয়েছে সর্বতোভাবে। এই অবস্থায় কন্যাশ্রী দিবসের উৎসব বন্ধ করতে পারতেন মুখ্যমন্ত্রী। এই কথা দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। রেড রোড সংলগ্ন এলাকায় পুলিশ প্রশাসন কাউকে বিক্ষোভ অবস্থান করতে দেবে না। মুখ্যমন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। সে কথাও এদিন দাবি করলেন শুভেন্দু।
বুধবার রাতে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা প্রতিবাদ কর্মসূচিতে নামছেন। রাস্তায় সমবেত হয়ে তারা আরজি করের ঘটনার প্রতিবাদ করবেন। মহিলা সুরক্ষার দাবি জানানো হবে। একাধিক নামজাদা লোক এই কর্মসূচিতে সামিল হবেন। এই কথাও শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী এদিন কোনও জায়গাতেই এই কর্মসূচিতে যোগ দেবেন না। ছবি তোলার কোনও কর্মসূচিতে তিনি থাকবেন না।
মহিলারা এই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। সেই কারণে তাঁরাই এই কর্মসূচিতে সামনে থাকবেন। যাতে তাদের উপর কোনও আঁচ না পড়ে। পুলিশ তাদের কর্মসূচিতে বাধা না দিতে পারে। সেদিকে নজর রাখা হবে। সে কথা জানিয়েছেন শুভেন্দু। সরকারি হাসপাতালে নাইট ডিউটি করতে পাঠানো হয়েছিল ওই তরুণী জুনিয়র চিকিৎসককে। " রক্ষক যেখানে, ভক্ষক সেখানে", এই কটাক্ষ করলেন শুভেন্দু৷
তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এই আন্দোলন নয়। আরজি করের ঘটনা সরকার ও পুলিশ আড়াল করছে। পুলিশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হচ্ছে। জোর গলায় দাবি করলেন শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications