কাল কলকাতা হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু, আজও সন্দেশখালি ঢুকতে দিল না পুলিশ
দ্বিতীয় দিনেও সন্দেশখালি পৌঁছাতে পারলেন না শুভেন্দু অধিকারীরা। পুলিশি বাধার মুখে পরে কলকাতা ফিরে যেতে হল বিজেপি প্রতিনিধি দলকে। আজ বৃহস্পতিবার রামগড়ে রাস্তায় বসে ধর্না চালান বিজেপি বিধায়করা।
সন্দেশখালির জন্য আবার তাঁরা আসবেন। আইন মেনেই তাঁরা সন্দেশখালিতে যাওয়ার জন্য এসেছিলেন। কিন্তু পুলিশ আইন ভাঙল। এই তথ্য প্রমাণ সকলের সামনেই রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার রামগড় এলাকায় চড়ল উত্তেজনার পারদ।

সরবেরিয়া রামগড় এলাকার রাস্তাতে বাঁশের বিরাট ব্যারিকেড তৈরি করা হয়েছিল। সেখানে শুভেন্দু অধিকারীদের বাস এসে পৌঁছায়। পুলিশ সেই বাস আটকে দেয়। ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে। কাজেই বিজেপি বিধায়করা যেতে পারবেন না সেখানে। এই দাবি পুলিশের পক্ষ থেকে করা হয়।
বাস থেকে নেবে পুলিশের সঙ্গে কথা বলেন বিজেপি বিধায়করা। কিন্তু কোনওভাবেই রাস্তা ছাড়া হয়নি। এক পুলিশ আধিকারিক শুভেন্দু অধিকারীর পা মাড়িয়ে দিয়েছেন। এই অভিযোগ সামনে আসে। এরপর রাস্তাতেই বসে অবস্থান করতে থাকেন শুভেন্দু অধিকারীরা।
বিকেলের পরে অবস্থান তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি আইন মেনে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন। চার জন বিজেপি বিধায়ক সন্দেশখালি যেতেন। তিনি আইন মেনে আজ কাজ করেছেন। এবার গোটা বিষয়টি নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করবেন। এমনই জানা গিয়েছে।
গতদিনও শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে সন্দেশখালি যাওয়ার জন্য আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্ট ১৪৪ ধারা তুলে নিতে নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু ফের ১৪৪ ধারা বিভিন্ন এলাকায় জারি করেছে প্রশাসন। বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়।
আগামী কাল শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন করছেন। হাইকোর্ট যা নির্দেশ দেবে, তার দিকেই অপেক্ষা করবেন তিনি। আগামী ১৯ তারিখ ফের সন্দেশখালি আসবেন রাজ্যের বিরোধী দলনেতা। একথা সরবেড়িয়া থেকেই ঘোষণা করেন শুভেন্দু।
শুভেন্দু অধিকারী বাসেই করেই ফের কলকাতা ফেরেন। সেই সময় রাস্তার দুপাশে তৃণমূল কংগ্রেসের লোকজন উপস্থিত ছিল। বাস লক্ষ্য করে তারা 'চোর' বলে স্লোগান দেয়। তবে কোনও ধরনের গণ্ডগোল হয়নি।












Click it and Unblock the Notifications