রাজভবনের বাইরেই ধর্না কর্মসূচি করতে পারবেন শুভেন্দু, কলকাতা হাইকোর্টে জানালো রাজ্য
রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি করতে পারবেন শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টে আজ বৃহস্পতিবার এই কথা জানানো হয়। তবে আগামী রবিবার এই কর্মসূচি করতে হবে। তাও চার ঘন্টার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা চলছে। শুভেন্দু অধিকারী রাজভবনের বাইরে অবস্থান কর্মসূচি করতে চান। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। তার প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন শুনানিতে রাজ্যের তরফে এজি জানান, শুভেন্দু সেখানে কর্মসূচি করতে পারবেন।

আগামী রবিবার তাঁকে এই কর্মসূচি করার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে চার ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছে। বেলা ১১ টা থেকে চার ঘন্টা সময় এই কর্মসূচি চলবে। তবে সেই দিন শুভেন্দু অধিকারী কর্মসূচি করবেন না। কারণ, আগে থেকে কর্মসূচি ঠিক করা রয়েছে ওই দিন। সেই কথা আদালতে তাঁর পক্ষের আইনজীবী জানিয়েছেন।
শনিবার সেই কর্মসূচি শুভেন্দু অধিকারী করতে পারেন। রাজ্যের তরফে এই বিষয়ে সবুজ সংকেত চাওয়া হয়েছে। কিন্তু সেই বিষয়ে রাজ্যের তরফে এজির কাছে সঠিক কোনও বক্তব্য ছিল না। সরকারের কাছ থেকে এই বিষয়ে আগে জানতে হবে। তারপরেই তিনি এই কথা বলতে পারবেন। এজি এই কথা জানিয়েছেন।
বারবার এভাবে শুনানির দিন বদল করা সম্ভব নয়। অন্যান্য মামলা রাজনৈতিক মামলার জন্য সমস্যায় পড়ছে। এই কথা জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সামনের রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান রয়েছে। সে কারণেই শুভেন্দু অধিকারীর কর্মসূচি আগে থেকে স্থির রয়েছে।
তার পরের রোববার শুভেন্দু অধিকারী বিক্ষোভ কর্মসূচি করতে পারেন। সেক্ষেত্রে রাজ্য সরকার সেই অনুমতি দিক। এই কথা আদালতে জানানো হয়। রাজ্যের তরফে এজি জানিয়েছেন, এই বিষয়টি জেনে আসতে হবে। আগামী শুনানিতে এই বিষয়ে বলতে পারবেন।
অর্থাৎ, এখনও কোনও নির্দিষ্ট দিন ঠিক করা গেল না। আগামী মঙ্গলবার ফের শুনানি হবে এই মামলার।












Click it and Unblock the Notifications