চমকের পর চমক, মেদিনীপুরের সভার পথে কি অমিতের সঙ্গী হচ্ছেন শুভেন্দু!‌ জল্পনার পারদ চড়ছে

চমকের পর চমক,মেদিনীপুরের সভার পথে কি অমিতের সঙ্গী হচ্ছেন শুভেন্দু!‌ জল্পনার পারদ চড়ছে

প্রস্তুিত সব সারা। এবার শুধু প্রহর গোনার পালা। সেজে উঠেছে মেদিনীপুরের সভামঞ্চ। শুভেন্দুর বিজেপিতে যোগদানের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুগামীরা। সকাল থেকেই অমিত শাহের একাধিক কর্মসূচির তোরজোর শুরু হয়ে গিয়েছে। তবে শুভেন্দুর কী করছেন তার খবর এখনও কেউ জানতে পারছেন না। সূত্রের খবর শুভেন্দু দিল্লিতে রয়েছেন। সূত্রের খবর দুপুরেই তিনি ফিরছেন রাজ্যে। সেখানে ফেরার পরেই অমিত শাহের কপ্টারেই মেদিনীপুরের সভাস্থলে পৌঁছবেন শুভেন্দু।

রাজ্যে অমিত শাহ

রাজ্যে অমিত শাহ

শুক্রবার রাতেই শহরে পা রেখেছেন অমিত শাহ। শনিবার সকাল থেকেই শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সকাল ১১টায় এনআইএ-র সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তিনি চলে যাবেন স্বামী বিবেকানন্দের জন্মভিটেতে। তারপর পাড়ি দেবেন মেদিনীপুরের পথে। সেদিকেই নজর রয়েছে বঙ্গের। মেদিনীপুরেও একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। দুপুরে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন িতনি।
তারপরে অমিতের সভার শাহি যোগদান পর্ব শুরু হবে।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

আজই বিজেপিতে যোগ দান করবেন অধিকারী গড়ের রাজপুত্র শুভেন্দু অধিকারী। তার জন্য গত কয়েক মাস ধরেই ক্ষেত্র তৈরি করেছেন তিনি। বিজেপি গমনের পথ সুগম করতে একে একে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। মন্ত্রিত্ব ছেড়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার পরে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তবে বিধায়ক পদে তাঁর ইস্তফা পত্র এখনও গৃহীত হয়নি।

 মেদিনীপুরে কখন যাবেন শুভেন্দু

মেদিনীপুরে কখন যাবেন শুভেন্দু

মেদিনীপুরে শাহি যোগদান হলেও ভূমিপুত্র নিজে কিন্তু এখনও মেদিনীপুরে পৌঁছননি। সূত্রের খবর তিনি এখন দিল্লিতে রয়েছেন। সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরবেন তিনি। তারপর দমদম বিমান বন্দর থেকে অমিত শাহের সঙ্গে হেলিকপ্টারে মেদিনীপুরে যাবেন শুভেন্দু। তার পর অমিতের সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নেবেন মেদিনীপুরের ভূমিপুত্র।

 বিজেপির পথে একাধিক তৃণমূল নেতা

বিজেপির পথে একাধিক তৃণমূল নেতা

শুভেন্দুর অনুগামী হয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। বিজেপিতে যোগ দেবেন বলে আগেই শুভেন্দুর কাঁথির বাড়িতে পৌঁছে গিয়েছেন সুনীল মণ্ডল। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তও বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে জিতেন্দ্র তিওয়ারি এখনই বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমানের একাধিক নেতা, বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+