Suvendu Adhikari: ভোটও চুরি করেছেন মমতা, একের পর এক বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারীর। তিনি অভিযোগ করেছেন ভোটার লিস্টেও কারপুচির অভিযোগ করেছেন তিনি। তাতে একাধিক জেলার জেলা শাসক জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিই হয় ভোটার তালিকাতেও দুর্নীতি হয়েছে। ডায়মন্ড হারবারা থেকে শুরু করে আলিপুরদুয়ার একাধিক জেলার জেলা শাসকরাও এই দুর্নীতিতে যুক্ত রয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। শুক্রবার নির্বাচন কমিশনের দফতরে গিয়ে রীতিমতো নালিশ জানিয়ে এসেছেন তিনি।

ভোটার তালিকা থেকে একাধিক ব্যক্তির নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটার তালিকা থেকে বাদ পড়া এমনই ২৫ জনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন তিনি। এই ২৫ জনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার। রাজনৈতিক দিক থেকে তাঁরা বিজেপি কর্মী এবং সমর্থক। সেকারণেই আরও বেশি করে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে গিয়েছেন তিনি। তিনি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কাজে অনেক জেলাশাসক, এসডিও সাহায্য করেছেন। বিডিওদের মদতে এই এই কাজ হয়েছে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে এই কাজ করানো হয়েছে।
এই নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ভোটার লিস্টে কারচুপি হল আসলে ডায়মন্ডহারবার মডেল। এমনকী রাজ্যের ৪২িট লোকসভা কেন্দ্রেই এই ভোটার লিস্টে কারচুরিক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিকে আবার আজই বিধানসভা থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়। বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। গত ২৮ নভেম্বর বিধানসভা অধিবেশন চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। বিধানসভার ভিতরে অসাংবিধানিক আচরণ করার অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়।
আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যাতে বিরোধী দলের সমর্থকরা উপস্থিত থাকতে পারেন সেকারণেই এই সাসপেনশনে নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য লোকসভাতেও বিরোধীদ দলের ১৮ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে বাজেট অধিবেশনের আগে। গত শীকতালীন অধিবেশনে রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।












Click it and Unblock the Notifications