সিপি'র বিরুদ্ধে আদালতে যাবেন শুভেন্দু! প্রাণহানির আশঙ্কা ছিল, বললেন সুকান্ত

সিপি'র বিরুদ্ধে আদালতে যাবেন শুভেন্দু! প্রাণহানির আশঙ্কা ছিল, বললেন বিজেপির রাজ্য সভাপতি

লালবাজার থেকে ছাড়া পেয়েই পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে ধন্যবাদ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও। আজ মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কলকাতা থেকে হাওড়া... সর্বত্র এই অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। গ্রেফতার করা হয় শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা। পাশাপাশি গ্রেফতার করে শিবপুরে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালদের।

হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির আইনসেল

হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির আইনসেল

যদিও প্রায় প্রায় ৬ ঘণ্টা আটক থাকার পর ইতিমধ্যে ছাড়া পেয়েছেন শুভেন্দু অধিকারীরা। কার্যত একই সঙ্গে ছাড়া হয়েছে সুকান্ত মজুমদারকেও। তবে ছাড়া পাওয়ার পরেই বিরোধী দলনেতা বলেন, পুলিশ অনৈতিক ভাবে কাজ করেছে। ইচ্ছাকৃত ভাবে পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করেছে বলেও অভিযোগ তাঁর। একই সঙ্গে আদালত অবমাননার অভিযোগও এনেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেফতারের পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির আইনসেল। এই বিষয়ে জানানো হয়। আদালতের নির্দেশের পাঁচ মিনিটের মধ্যে ছাড়তে নির্দেশ দিলে ছাড়া হয় বলে দাবি বিরোধী দলনেতার।

আদালত অবমাননার মামলা

আদালত অবমাননার মামলা

অন্যদিকে শুভেন্দুর দাবি, কয়েকশ বিজেপি কর্মীকে বিভিন্ন থাকাতে আটকে রাখা হয়েছে। এমনকি ২০০ থেকে আড়াইশ কর্মী এই ঘটনাত আহত হয়েছেন বলেও দাবি বিরোধী দলনেতার। অন্যদিকে রায়ের বিপক্ষে গিয়ে আমাকে গ্রেফতার করেছে বলেও দাবি তাঁর। শুভেন্দুর মতে, আগামদিনে সিপি সহ আরও দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। এটা নিয়ে আইনি লড়াই জারি থাকবে বলে হুঁশিয়ারি বিজেপি নেতার। তবে কর্মীদের সুস্থ ভাবে বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রথম কাজ বলে জানিয়েছেন।

প্রাণহানির আশঙ্কা ছিল

প্রাণহানির আশঙ্কা ছিল

অন্যদিকে ছাড়া পেয়েছেন সুকান্ত মজুমদারও। তাঁর দাবি, পুলিশ ঘৃণ্য করেছে। এমনকি হাইটেনশন তারে জল শর্ট সার্কিট করার চেষ্টা করা হয়েছে বলেও বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতির। এতে প্রাণহানির ঘটনা ঘটতে পারত বলে দাবি তাঁর। অন্যদিকে আগামিদিনে পুলিশের এহেন কাজের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে বলে একযোগে জারি থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু-সুকান্ত। সবাই মিলে বসে আগামিদিনে কর্মসূচি কি হবে তা ঠিক হবে বলেও এদিন জানিয়েছেন এই দুই বিজেপি নেতা।

গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ

গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ

বলে রাখা প্রয়োজন, এদিন শুভেন্দুর গ্রেফতারের প্রতিবাদে লালবাজারের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। আর তা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। আর তা আয়ত্তে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+