যাঁদের পোড়া বিড়ি জোটে না, তাঁরা প্লেনে করে দিল্লি যাচ্ছে! যন্তরমন্তরে লাঠির ঘায়ে শায়েস্তা...শুভেন্দু

Suvendu Adhikari: পোড়া বিড়ি যাঁদের জোটে না, ফাটা টায়ারে সাইকেল চালায়, তাঁরা প্লেনে করে দিল্লি যাচ্ছে। বাংলার অবস্থা এরকম। রবিবার পয়লা অক্টোবর পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে মধ্য হাওড়ার ৪ নং মণ্ডলের স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে তৃণমূল নেতাদের এইভাষাতেই আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ওরা বলছে, দিল্লিতে বলছে দশ লক্ষ মানুষ নিয়ে যাবে। বিজেপিও দেখবে কতজন মানুষ সেখানে যায়। যন্তর মন্তরে ভিতর যত খুশি লাফালাফি করুক। কিন্তু ওখানে এখানকার পুলিশ আধিকারিক নেই। যন্তর মন্তরের বাইরে লাফালাফি করলে লাঠির ঘায়ে শায়েস্তা করা হবে। রবিবার হাওড়ার ডুমুড়জলায় স্বচ্ছ ভারত অভিযানে শামিল হয়ে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari

বিরোধী দলনেতা বলেন, রাজ্যে সর্বত্র চুরি করছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি বাজারে তৃণমূলের ঘাঁটি আছে। সেখান থেকে তৃণমূল নেতারা টাকা তুলছে, এমনটাও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন এখানকার সাফাই কর্মীরা বেতন পাচ্ছে না। তারা সাফাই করার মেটেরিয়ালস পাচ্ছে না। তারা ধর্মঘট করবে বলছে। এখন পুজো আসছে। তাঁদের ধর্মঘট না করে আবেদন নিবেদনের অনুরোধ করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, মোদীজি আবাস যোজনার জন্য টাকা দিয়েছেন। সেই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে বলে তিনি অভিযোগ করেন। শুভেন্দু অধিকারী আরও বলেন , গোটা হাওড়ায় নোংরা। মাস্ক পরা ছাড়া যাওয়া যায় না। এদিন ডুমুড়জলায় কিছু অংশ পরিষ্কার করেছেন। পুজোয় ক্লাবগুলিকে অনুদান দেওয়া বন্ধ হয়েছে। এই সরকার দেউলিয়া হয়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+