Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Suvendu Adhikari: ভরা বিধানসভায় ‘হুমকি’ মুখ্যমন্ত্রীর! ক্লিপ নিয়ে হাইকোর্ট ও শাহের দফতরে যাবেন শুভেন্দু

Suvendu Adhikari: বিধানসভায় জবাবি ভাষণে বিরোধী দলনেতা-সহ বিজেপিকে অলআউট আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী আতঙ্কিত। হিন্দু ভোট এক হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আতঙ্কিত হয়ে পড়েছেন বলে দাবি শুভেন্দুর। বিকেলে বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে মমতার বক্তব্য ধরে ধরে পাল্টা নিশানা শুভেন্দুর।

জঙ্গি তকমা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে স্বয়ং প্রধানমন্ত্রীকে চিঠি লিখে নালিশ জানানোর কথা বলেছেন মমতা। পাল্টা শুভেন্দু বলেন, "হরিহরপাড়ায় সাদ শেখ মাদ্রাসা চালাল, আপানর পুলিশ ধরতে পারল না কেন? নিচুতলার পুলিশ ভালো, আইপিএসরা চটি চাটেন। জাভেদ মুন্সিকে কাশ্মীর পুলিশ কেন গ্রেফতার করে?" প্রশ্ন তুলে শুভেন্দু বলেন, মুসলিম লিগ ২ এর মতো আচরণ করছে এই সরকার।

Suvendu Adhikari

মুখ্যমন্ত্রী ১ ঘণ্টা ২২ মিনিট ভাষণে পাগলামি করেছেন বলে দাবি শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন "তোষণ শব্দেও আতঙ্কিত। হরিয়ানা দিল্লি মহারাষ্ট্রে হিন্দু ভোট হওয়ায় আতঙ্কিত। আপনি বলেছেন ওরা আন্দোলন করলে সামলাতে পারব না। আপনার কথাতেই স্পষ্ট সিএএ নিয়ে আপনার উসকানিতেই হামলা হয়েছে। কাকে ভয় দেখাচ্ছেন?"

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন," ভরা বিধানসভা কক্ষে থ্রেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বিশেষ সম্প্রদায় নিয়ে হুমকি দিচ্ছেন। যে সামলাতে পারব তো। ভিডিও ক্লিপিং নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাব। কলকাতা হাইকোর্ট যেহেতু আমার নিরাপত্তা দিয়েছে, তাই ক্লিপিং নিয়ে হাইকোর্টেও জানাব। আমার কেশাগ্র স্পর্শ করলে বাংলার পুলিশমন্ত্রী দায়ী থাকবেন।"

মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু আরও বলেন, "সিএএ-কে এনআরসি বলে রেজিনগরে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, বেলডাঙায় স্টেশন ভাঙচুর করেছেন। উলুবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে রোগীর উপর পাথর ছুড়েছেন। সাঁতরাগাছিতে বাস পুড়িয়েছেন। সব আপনার উসকানিতে হয়েছে। সিএএ চালুর পরও আপনি উসকানি দেওয়ার চেষ্টা করেছেন।"

দুর্গাপুজোর মূর্তি ভাঙা, বিসর্জনে হামলার প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। মমতার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। তিনি বলেন, "পুলিশের অনুমতি, সরকারের চাঁদার পরও পুজো বন্ধ করতে বলল, বলছে উলু দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? কালীপুজোর ঘটনায় নারকেলডাঙা পুলিশের হাতে ধৃত মুসলিমদের ১০ দিনের জামিন হয়, হিন্দুরা আড়াই মাস বাদে কেন? শিখ পিতা পুত্র জেলে আছে কেন?"

ইমামদের ভাতা দিলে পুরোহিত, গোঁসাই কেন ভাতা পাবে না, সেই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। "এক যাত্রায় পৃথক ফল কেন? সবেবরাতের দিন নিউটাউনে মাত্রাছাড়া গতিতে মোটরবাইক নিয়ে যাচ্ছিল। আপনার পুলিশ কি ঘুমাচ্ছিল? কেন সাবির আলি গ্রেফতার হয় না? সরস্বতী পুজো কেন আইপিএসদের পাহারায় হবে? অতিরিক্ত ভোটব্যাঙ্কের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেই প্রমাণ করেছেন সরকার মুসলিম লিগ ২ এর মতো আচরণ করে।"

শুভেন্দু আরও বলেন, "গোটা বাংলার ৮৫ শতাংশ হিন্দু ভোট একত্রিত হবে। ভবানীপুরেও হিন্দু ভোট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাব। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলায় খেসারত দিতে হবে। বাংলা থেকে কুম্ভে জনস্রোত গিয়েছে, তাই আতঙ্কিত মমতা। কুম্ভ দেখে তাই ভয় পাচ্ছেন। নিজের জালেই জড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+