ক্যানিং পূর্বের হামলায় শুভেন্দু অধিকারীর নিশানায় সওকত মোল্লা! কমিশনের হস্তক্ষেপ দাবি
সাত দফার নির্বাচনের প্রথমদফার বিজ্ঞপ্তি জারি হতে না হতেই বাংলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ। কোথাও কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী হাতাহাতিতে জড়াচ্ছেন, আবার কোথাও বিরোধী দলের কর্মীদের ওপরে হামলার অভিযোগ শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মীদের ওপরে হামলা চালিয়েছে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।
নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে রক্তপাত ফিরে এসেছে। সেখানে তিনি বলেছেন, ক্যানিং পূর্বে তৃণমূলের গুণ্ডারা বিজেপি কর্মীদের ওপরে নির্মমভাবে আক্রমণ করেছে। প্রসঙ্গত ক্যানিং পূর্ব জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অনুগামী বলে পরিচিত হোসেন শেখ এই হামলার নেতৃত্বে ছিল। তিনি আরও বলেছেন, এই হোসেন শেখের খ্যাতি শেখ শাহজাহানে্র মতো, সেই জঘন্য অপরাধ করেছে।
Bloodshed Returns in Bengal Politics before Lok Sabha Elections.@BJP4Bengal Karyakartas of the Canning Purba Assembly have been brutally attacked and assaulted by TMC goons. Hossain Sheikh; close aide of Canning Purba MLA; Saokat Molla; whose reputation is akin to Sheikh… pic.twitter.com/IPKZmNGAQ7
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) March 24, 2024
হামলায় দলের আহত কর্মীদের বিবরণ দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন, তৃণমূলের হামলায় গুরুতর আহত হয়েছেন, ক্যানিং পূর্বের সেক্রেটারি ও মণ্ডল প্রেসিডেন্ট বিভাস মণ্ডল ও সুব্রত দাস। চিকিৎসার জন্য তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিরোধী দলনেতা হোসেন শেখের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। পাশাপাশি সওকত মোল্লাকে পর্যবেক্ষণে রাখার দাবি করেছেন। কেননা তিনি নির্বাচনে কারচুপি করতে পারেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, ২০২১-এর ভোটের পরের হিংসার পুনরাবৃত্তি যাতে না হয় এবং ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের সময়কার হিংসা না হয়, তার জন্য তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন। হোসেন শেখের মতো লোকেদের জেলে রাখলে এবং সওকত মোল্লার মতো লোকেদের পর্যবেক্ষণে রাখা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার একমাত্র উপায় বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, এদিন পশ্চিম মেদিনীপুরের পিংলায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করেছিল বিরোধীরা, বিশেষ করে বিজেপি। এরপর ২০২৩-এর পঞ্চায়েক নির্বাচনে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুথ দখল, ব্যালট বাস্ক জলে ফেলে দেওয়া, প্রিসাইডিং অফিসারদের ভয় দেখানোর মতো অভিযোগ করেছিল বিরোধীরা। যদিও শাসক তৃণমূল সেই অভিযোগে কোনও আমল দিতে রাজি হয়নি।












Click it and Unblock the Notifications