বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সঙ্গীত প্রসঙ্গ! মুখ্যমন্ত্রী পাগল, তাঁর মাথার তার কাটা: শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী পাগল, তাঁর মাথার তার কাটা। এদিন বিধানসভায় ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত এদিন বিধানসভায় বাংলা দিবস ও রাজ্য সঙ্গীত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজ্যের তৃণমূল সরকার পয়লা বৈশাখকে বাংলা দিবস আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত হিসেবে গ্রহণ করতে প্রস্তাব পাশ করাতে পারে। তবে প্রস্তাব পাশ করালেই শুধু হবে না, তাতে রাজ্যপালের সম্মতি প্রয়োজন। এর আগে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব বিধানসভায় গৃহীত হওয়ার পরে তা আটকে রয়েছে কেন্দ্রীয় সরকারের ঘরে।

 শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রসঙ্গে বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্মাদ বলে আক্রমণ করেন। এব্যাপারে তিনি দিন কয়েক আগে তাঁর করা মন্তব্য, রাকেশ রোশন আর ইন্দিরা গান্ধীর চাঁদে যাওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বারোটা বাজাবো, এপাং, ওপাং, ঝপাং।

বিরোধী দলনেতা এদিন নিশ্চিত করে দাবি করেন রাজ্যপাল বিধানসভায় এই প্রস্তাব পাশ হলে তাতে সই করবেন না। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি ও অবদান নষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিণতি বঙ্গ নাম, বিধান পরিষদ আর মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো হবে বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।

তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই এটাকে কার্যকর করার। বিরোধী দলনেতা বলেন, বিধানসভা বিরোধীদের। এটা নবান্ন নয়, যে মুখ্যমন্ত্রীকে আলাদা করে কোনও সুবিধা দেওয়া হবে। এদিন শুভেন্দু অধিকারী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার দাবি সংক্রান্ত জামা পরে বিধানসভায় ঢোকেন।

প্রসঙ্গত এদিন বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির প্রায় ৬০ জন বিধায়ক রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। বাংলা দিবস এবং রাজ্য সঙ্গীত নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার অভিযোগ করবেন তাঁরা। টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন, সরকারের প্রচেষ্টা ১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের দিকে পরিচালিত ঐতিহাসিক ঘটনাগুলোক স্বীকৃতি দিতে অস্বীকার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+