ডিএ-র দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক! মামলা পিছিয়ে দেওয়ার পিছনেও খেলা, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

ডিএ বঞ্চনার প্রতিবাদ করে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করে সভা করল যৌথ সংগ্রামী মঞ্চ। সেই অরাজনৈতিক মঞ্চে হাজির ছিলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। সেই মঞ্চ থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।

ভাষণ দেওয়ার শুরুতেই শুভেন্দু অধিকারী পুলিশ কর্মীদের উদ্দেশে ডিএ নিয়ে বঞ্চনার কথা তুলে ধরে বলেন, কনস্টেবলরা মাসে অন্তত ১৫ হাজার টাকা করে আর এএসআইরা অন্তত ১৭ হাজার টাকা করে কম পাচ্ছেন। তিনি বলেন, পিসি-ভাইপো কামাচ্ছে য়কিন্তু সরকারি কর্মীরা কিছুই পাচ্ছেন না।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা বলেন ৪ দফা দাবিতে ডিএ-র আন্দোলনকে তিনি প্রথম থেকেই সমর্থন করেছেন। কেননা এটা অরাজনৈতিক মঞ্চ। তিনি বলেন, বিরোধী দলনেতার বাড়ির সামনে মিছিল করা গেলেই ভাইপোর বাড়ির সামনে মিছিল করতে আদালতে যেতে হয়েছে ডিএ নিয়ে আন্দোলনকারী অরাজনৈতিক সংগঠনকেও।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিনও লেডি কিম বলে আক্রমণ করেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ভাইপো পাথর, বালি খান, চাকরি বিক্রি করে টাকা খান। শুভেন্দু অধিকারী বলেন এবার গাড়ির ধাক্কায় কারও মৃত্যু হলে কিংবা বিরোধী কোনও নেতা খুন হলে সেই দেহ নিয়ে কালীঘাটে যাবেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা থেকে কালীঘাটের আইসিকে নিশানা করে বলেন, যিনি কালীঘাটের আইসি, তিনি আবার কলকাতা পুলিশের এসিপিও। তিনিই আবার ওয়েলফেয়রা বোর্ডের চেয়ারম্যান। এই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস বলে মন্তব্য করেন তিনি।

শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা বলেন, নিষ্ঠুর-ব্রবর এই শাসক যে কোনও সময় খুন করতে পারে। তিনি ডিএ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, অনশন করে শরীর নষ্ট করবেন না। কলমের খাপ বন্ঝ করলেই সব হবে। ভবিষ্যতে সরকারি কর্মীদের লাগাতার কর্মবিরতিতে যাওয়ার ডাকও দেন তিনি।

ডিসেম্বর থেকে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়েছে বারে বারে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, শুভেন্দু অধিকারীর মামলা পিছোয় না, কিন্তু ডিএ নিযে মামলা বারে বারে পিছিয়ে যাওয়ার পিছনেও খেলা রয়েছে। তবে এই খেলা বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কার্যত বিরোধীদের একজোট হওয়ার ডাক দেন। তিনি বলেন, কে কী করবে জানি না তবে অত্যাচারী শাসককে প্রাক্তন করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+