রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা! পার্থকে দিয়ে চাকরির সিন্ডিকেট চালান মমতা, বিস্ফোরক শুভেন্দু

রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganeshan) সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজভবন থেকে বেরিয়েই তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান, বর্তমান সরকারের সর্বস্তরে দুর্

রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (La Ganeshan) সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজভবন থেকে বেরিয়েই তিনি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি জানান, বর্তমান সরকারের সর্বস্তরে দুর্নীতিতে যুক্ত থাকার কথা তিনি রাজ্যপালকে জানিয়েছেন। পাশাপাশি তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) তীব্র আক্রমণ করেছেন।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। যে কারণে মনিপুরের রাজ্যপাল লা গণেশনকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে। ১৮ জুলাই তিনি শপথ নিয়েছেন। এরপর প্রথমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুপ অধিকারী। রাজ্যপালের সঙ্গে কথা বলে বেরিয়ে শুভেন্দুঅধিকারী বলেন, তিনি আলোচনায় খুশি। রাজ্যের অবস্থা সম্পর্কে তিনি জানিয়েছেন। সংসদীয় রাজনীতিতে সরকার-বিরোধী সহাবস্থান রাজ্য সরকার মানে না বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি রাজ্যপালকে জানিয়েছেন, কীভাবে সিএএ এবং নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পরে রাজ্যে জিহাদঘোষণা করা হয়েছিল। পাশাপাশি রাজ্যপালকে জানিয়েছেন, সরকারের সর্বস্তরে দুর্নীতির কথা। এব্যাপারে তিনি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কথাও উল্লেখ করেন।

চাকরির সিন্ডিকেট পার্থকে দিয়ে চালাতেন মমতা

চাকরির সিন্ডিকেট পার্থকে দিয়ে চালাতেন মমতা

শুভেন্দু অধিকারী এদিন ফের রাজ্যে সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। তিনি বলেন, চাকরির সিন্ডিকেট পার্থকে দিয়ে চালাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চাকরির সিন্ডিকেটকে অপা সিন্ডিকেট বলেও কটাক্ষ করেন। চিটফান্ডের সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের ওঠা বসা ছিল, এই সংক্রান্ত প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন প্রয়াগ, আইকোরের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পাশাপাশি উত্তর ২৪ পরগনার একটি পোশাক বিপণির কোনও কিছুর উদ্বোধনে সবসময়ই পার্থ চট্টোপাধ্যায়ই প্রধান উদ্বোধক থাকতেন বলেও দাবি করেন তিনি।

মালের দায়িত্ব আরোহীর

মালের দায়িত্ব আরোহীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধনে গিয়েছিলেন হিন্দমোটরে। প্রসঙ্গত হিন্দমোটরের মোটরগাড়ি কারখানার কিছু জমি কিনেছিলেন শিল্পপতি তথা টিটাগড় ওয়াগান কারখানার মালিক জেপি চৌধুরী। সেখানে মালগাড়ির যন্ত্রাংশ ছাড়াও এখন মেট্রো রেলের যন্ত্রাংশও তৈরি হচ্ছে। শুভেন্দু অধিকারী এদিন জেপি চৌধুরীর নাম করে বলেন, মুখ্যমন্ত্রী আরেক চিটিংবাজের পাল্লায় পড়েছেন। বিরোধী দলনেতা বিভিন্ন বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছেন। তিনি বলেন, অসুবিধায় পড়লেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেষ্টা করেন বলতে, তিনি ভাল অন্যরা খারাপ। শুভেন্দু অধিকারী বলেন, দুর্গাপুজোর উদ্বোধনের অনুষ্ঠানে স্টেজে কথোপকথনে বোঝা যাচ্ছে তিনি অর্পিতা মুখোপাধ্যায়কে চেনেন জানেন। কিন্তু এখন বলছেন মালের দায়িত্ব আরোহীর।

হিন্দু ম্যারেজ অ্যাক্টে উপায় থাকলে আরও বিয়ে করতেন পার্থ

হিন্দু ম্যারেজ অ্যাক্টে উপায় থাকলে আরও বিয়ে করতেন পার্থ

এদিনও শুভেন্দু অধিকারী পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে ফের বলেন, ব্রুনেইয়ের সুলতানের চাইতেও বেশি বান্ধবী পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি বান্ধবী পরিবৃত পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেন, হিন্দু ম্যারেজ অ্যাক্টে যদি উপায় থাকত তাহলে তিনি অনেকগুলি বিয়ে করতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+