দুর্নীতি ইস্যুতে বিধানসভায় বক্তব্য পেশে বাধা দেওয়ায় অভিযুক্ত মমতা! 'বিচলিত' মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর

এদিন ফের একবার মমতা-শুভেন্দু দ্বৈরথ বিধানসভা অভ্যন্তরে। বিধানসভা কক্ষের বাইরে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তোপ দাগেন।

বিধানসভায় দুর্নীতি ও অনিয়ম নিয়ে তাঁকে বলতে বাধা দিয়েছেন তৃণমূলের কোনও বিধায়ক নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী। এদিন এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে এদিন বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। একটা সময়ে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাবও নেওয়া হয়।

কেন মিড-ডে মিলের টাকা অন্য খাতে

কেন মিড-ডে মিলের টাকা অন্য খাতে

বিরোধী দলনেতা এদিন সাংবাদিক সম্মেলনের শুরুতেই বিধানসভায় রাখা ১৩ মিনিটের ভাষণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তফশিলি জাতি-উপজাতি উন্নয়নের টাকা আর মিড-ডে মিলের টাকা মুখ্যমন্ত্রীর হিঙ্গলগঞ্জের সরকারি সভা করতে ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন, যেখানে হত বছরের মার্চে হওয়া বগটুই গণহত্যায় ক্ষতিপূরণের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা ব্যবহার করার কথা সেখানে তা নেওয়া হয়েছিল মিড-ডে মিলের টাকা থেকে। শুভেন্দু অধিকারী বলেন, তাঁর এই অভিযোগের সময় মুখ্যমন্ত্রী বিধায়কদের ইসারায় উস্কানি দিতে থাকেন। এমন কী মুখ্যমন্ত্রী তাঁর কথা বাধা দেওয়ার চেষ্টাও করেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

আইএএস-আইপিএসজের নিয়ম বহির্ভূত সুবিধা

আইএএস-আইপিএসজের নিয়ম বহির্ভূত সুবিধা

এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী, নিয়ম বহির্ভূতভাবে সরকারি বাংলো ব্যবহারের পরেও হাউস রেন্ট বাবদ সরকারি কোষাগার থেকে ৩ বছরে মুখ্যসচিব ১৬.৪৪ লক্ষ টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ করেন। বিরোধী দলনেতার এই অভিযোগের সময় মুখ্যসচিব ছিলেন গ্যালারির আসনে। বিরোধী দলনেতা শুধু মুখ্যসচিবই নন, রাজ্যের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনাররাও এই একই ধরনের নিয়ম বহির্ভূত সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ করেন। বিরোধী দলনেতার অভিযোগ এই সময়ও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বাধা দেওয়ার চেষ্টা করেন। না পেরে মুখ্যমন্ত্রী অধ্যক্ষকে বলেন আইএএস-আইপিএসদের নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্যের অংশ বিধানসভার কার্যবিবরণী থেকে বাদ দিতে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, সংসদীয় ইতিহাসে এটি বিরল ঘটনা। কেননা লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদানিদের নিয়ে অভিযোগ করেছেন। সেখানে রাহুল গান্ধীকে বাধা দেওয়া হয়নি কিংবা তাঁর বক্তব্য সংসদের কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়নি।

রাজ্যপালকে দিয়ে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ

রাজ্যপালকে দিয়ে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, রাজ্যপালকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় ভুল তথ্য পরিবেশন করেছে। একশো দিনের কাজের হাজার হাজার কোটি টারা বকেয়া থাকার অভিযোগ করেছেন। কিন্তু রাজ্যে প্রায় ৯৫ লক্ষ জবকার্ড নিয়ে যে গলদ রয়েছে এবং গত কয়েক বছরে তা দিয়ে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে, তা নিয়ে কোনও তথ্য দেয়নি রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত এক বছরে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেল খাতে বিপুল পরিমাণ সেস আদায় করেছে। যা অন্য রাজ্যের থেকে বেশি। তিনি প্রশ্ন করেন, এইসব তথ্য কি তুলে ধরা যাবে না। তিনি প্রশ্ন করেন, রাজ্য লটারি তুলে দিয়ে ডিয়ার লটারির রমরমা কেন, তা নিয়ে কিংবা নিয়োগ দুর্নীতি নিয়ে কি কোনও প্রশ্ন তোলা যাবে না?

বিরোধী দলনেতা-অধ্যক্ষ বাদানুবাদ

বিরোধী দলনেতা-অধ্যক্ষ বাদানুবাদ

একটা সময়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। বিরোধী দলনেতা অধ্যক্ষকে বলেন, তাঁর (শুভেন্দু) করা মন্তব্যে কোথাও অসংসদীয় কথা নেই। সেই কারণে তিনি আইএএস-আইপিএসদের নিয়ে মন্তব্য বাদ দেওয়ার সিদ্ধান্ত রিকল করতে বলেন। বিরোধী দলনেতা বলেন, বিধানসভা কিংবা লোকসভা হল বিরোধীদের জন্য। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিতর্ক ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

বিচলিত মুখ্যমন্ত্রী

বিচলিত মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারী এদিন দাবি করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার ও দলের অর্থনৈতিক দুর্নীতিতে বিচলিত। ইডি তাঁর পাড়ায় ঢুকে পড়েছে। এরপর ঘরেও ঢুকে পড়বে। সেই কারণে মুখ্যমন্ত্রী ভয় পাওয়া এবং সেখান থেকে বিধানসভায় বলতে বাধা দিচ্ছেন, কটাক্ষ করে বলেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+