'বাংলার মেয়ে' প্রতিশ্রুতি পালন করুন! মমতা নিশানা করে বাংলাকে উত্তাল করতে একের পর এক কর্মসূচি শুভেন্দুর
'বাংলার মেয়ে' প্রতিশ্রুতি পালন করুন! মমতা নিশানা করে বাংলাকে উত্তাল করতে একের পর এক কর্মসূচি শুভেন্দুর
বাংলার মেয়ে ঘুমোচ্ছেন। একইভাষায় দলের রাজ্য দফতরের সামনে হওয়া কর্মসূচিতে ফের একবার আক্রমণ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিনের কর্মসূচিতে অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিজেপিকে (BJP) যত মারবেন, ততই বাড়বে তারা। প্রতিশ্রুতি দেওয়া বাংলা মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জাগাতে একের পর এক কর্মসূচির প্রস্তাব তিনি দিয়েছেন, বিজেপির রাজ্য নেতৃত্বকে।

দাম বৃদ্ধিতে হাত নেই সরকারের
এদিন দলের রাজ্য দফতরের সামনে করা কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তারা সীমিত সংখ্যাক মানুষকে নিয়ে এদিনের কর্মসূচি পালন করছেন। শুভেন্দু অধিকারী দাবি করেন, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারের হাত নেই। তা আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির ওপরেই নির্ভর করে। তিনি বলেন, করের অংশ কে কতটা পাবে, তা আগে থেকেই নির্ধারিত। তবে শুল্ক কমানোর ক্ষমতা কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের আছে বলেই দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী দিওয়ালির গিফট দিয়েছেন
কেন্দ্রীয় সরকার দিওয়ালির আগেই জানায় পেট্রোলে লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে লিটার পিছু ১০ টাকা কমানো হবে। শুভেন্দু অধিকারী বিষয়টিকে দিওয়ালিতে প্রধানমন্ত্রীর গিফট বলে বর্ণনা করেন।

পেট্রোল বন্ডের নামে ঋণ নিয়েছিল ইউপিএ সরকার
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, যে ইউপিএ সরকারের অংশীদার ছিল তৃণমূল কংগ্রেস সেই ইউপিএ সরকার পেট্রোলিয়াম বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল। তিনি বলেছেন, আগামী ২০২২ সাল পর্যন্ত এই ঋণ শোধ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান আত্মনির্ভর ভারত, দেনাগ্রস্ত ভারত নয়। অন্যদিকে কটাক্ষ করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী চান নির্ভরশীল বাংলা। তাঁর স্লোগান হল ভাতা, ভিক্ষা আক ভর্তুকি। তিনি বলেছেন, এই তৃণমূল সরকারের নেতারা রান্নার গ্যাসের সিলিন্ডার ও গরুরগাড়ি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল।

যোগী আদিত্যনাথের প্রশংসা
শুভেন্দু অধিকারী বলেছেন, সারা দেশের রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ডিজেলে ১২ টাকা ও পেট্রোলে ১২ টাকা কমিয়েছেন, যা দেশের মধ্যে সব থেকে বেশি। তিনি বলেছেন, উত্তর প্রদেশের মানুষ সব থেকে বেশি পেট্রোলে ১৭ টাকা ও ডিজেল ২২ টাকা কমে পাচ্ছেন। তিনি বলেন, ২২ টি রাজ্যের মধ্যে পঞ্জাবকে বাদ দিলে বাকি সবই এনডিএ শাসিত রাজ্য। তিনি আরও উদাহরণ দিতে গিয়ে বলেছেন ত্রিপুরার বিপ্লব দেব সরকারও পেট্রোল ও ডিজেলের লিটারে ৭ টাকা করে কমিয়েছে।

বাংলার মেয়ে ঘুমোচ্ছেন
শুভেন্দু অধিকারী বলেন, এব্যাপারে বাংলার মেয়ে এখনও ঘুমোচ্ছেন। তিনি কটাক্ষ করে বলেন, মানব দরদী মুখ্যমন্ত্রী, যাঁর নাকি চোখের জল নাকের জল এক হয়ে মানুষের কষ্টে, তিনি এখনও চুপ কেন। তিনি বলেন, শুধু কলকাতার লোকেই ভরিয়ে দিয়েছে এদিনের কর্মসূচি। মুখ্যমন্ত্রী টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করুন। তিনি বলেন বিজেপির কর্মসূচিকে সামাল দিতে কলকাতা পুলিশই শুধু নয়, রাজ্য পুলিশকে নিয়ে চলে এসেছে। তিনি বলেছেন, পুলিশ চক্রব্যুহ তৈরি করেছে। লালবাজারে নিয়ে যেতে চাইছে।

বিজেপিকে যত মারবেন, বিজেপি ততই বাড়বে
এদিন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়ে বলেন, বিজেপিকে যত মারবেন, বিজেপি ততই বাড়বে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিদ্রা ভাঙুন। যে প্রতিশ্রুতি মানুষকে দিয়েছিলেন, সেই মতো রাজ্যেও পেট্রোল ও ডিজেলের দাম কমান। রাজ্যে পরিবহণের ভাড়া কমানোর দাবি করার পাশাপাশি বিদ্যুতের দাম করানোর দাবিতে আন্দোলন নামার কথা জানিয়েছেন। পাশাপাশি কোনও ভাতা দিয়ে নয়, নিয়োগের দাবিতেও বিজেপি আন্দোলনে নামবে বলে জানিয়েছেন তিনি। ভাতা নয়, চাকরি চাই-এই দাবিতে বাংলা উত্তাল করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications