৭ বছরে ২৬ বার বিদেশযাত্রা! মানুষের সঙ্গে 'যোগাযোগ না থাকা' জনপ্রতিনিধিকে নিশানা শুভেন্দুর
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। সাংসদ হওয়ার পরে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকার পরেও একবারও তা ব্যবহার করেননি। কিন্তু বিদেশযাত্রাকে স্বর্ণযুগে পরিণত করেছেন একজন জনপ্রতিনিধি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন শুভেন্দু অধিকারী। তবে সেখানে সেই জনপ্রতিনিধির নাম নেই। সেই নাম প্রকাশের জন্য চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।
সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতার দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে ২০২২-এর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ২৬ বার বিদেশ সফর। কখনও ছুটি কাটাতে আবার কখনও চিকিৎসার জন্য। আবার কখনও সরকারি কাজে। এতবার বিদেশযাত্রা করেছেন একজন জনপ্রতিনিধি। তবে তার নাম উল্লেখ করেননি।

শুভেন্দু অধিকারী বলেছেন, এক দশকের বেশি সময় ধরে এক জনপ্রতিনিধি নিজের এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেননি। কিন্তু তিনি বারে বারে পাড়ি দিয়েছেন বিদেশে। সেই জনপ্রতিনিধিকে শুভেন্দু অধিকারী হাই ফ্লাইং পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলে বর্ণনা করেছেন তিনি। কিন্তু প্রায়ই সেই জনপ্রতিনিধি বিদেশে উড়ে যান।
A High Flying Public Representative, who still hasn't been able to touch base with public in general at the grassroot level of his Constituency, even after almost a decade in public life, has been frequently flying to foreign locations.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 24, 2023
Incidentally, such visits were rare before… pic.twitter.com/XMpy1HcXjX
বিরোধী দলনেতা বলেছেন, ঘটনাচক্রে এই ধরনের ঘটনা ২০১৪ সালের আগে বিরল ছিল এবং ২০১১ সালের আগে ঘটেনি। ২০১৪ সালের পর থেকে স্বর্ণযুগ শুরু হয়। যখন উপলব্ধি করেছিলেন বেহিসাবি অর্থ স্থানান্তর করতে হবে। সেটা বিদেশের থেকে আর কোথায় ভাল হতে পারে?
সেই জনপ্রতিনিধির সঙ্গে নিজের তুলনা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ২০০৯ সাল থেকে সাংসদ থাকায় তাঁর কূটনৈতিক পাসপোর্ট ছিল। কিন্তু তা ব্যবহার করতে পারেনিনি। তাঁর পাসপোর্টে মূল উপাদান ভিসা স্ট্যাম্প অনুপস্থিত বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি শুনেছেন উচ্চাকাঙ্খী হাই ফ্লাইং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার ভয় পেয়েছেন। তাঁকে শীঘ্রই মাটিতে নামিয়ে আনা হবে বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications