Suvendu Adhikari: 'এবার মন্ত্রিসভার বৈঠক জেলেই ডাকতে হবে', জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে কটাক্ষ শুভেন্দুর
রেশন দুর্নীতি মামলার জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এবার সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। তিনি সোশ্যাল মিিডয়া হ্যান্ডেলে কটাক্ষ করে লিখেছেন, এবার মন্ত্রিসভার বৈঠক জেলেই ডাকতে হবে। দুর্নীতিতে মন্ত্রীদের গ্রেফতারির পুরো তালিকা দিয়ে িদয়েছেন তিিন।
পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু হয়েছিল। একে একে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা এবং তারপরে জ্যোতিপ্রিয় মল্লিক। কবে তাঁরা গ্রেফতার হয়েিছলে তার তালিকাও দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য জ্যোতিপ্রিয় মল্লিক গ্রফতারির পর অভিযোগ করেছেন তিনি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এবং তাঁর গ্রেফতারির নেপথ্যে রয়েছে শুভেন্দু অধিকারীর চক্রান্ত।

জ্যোতিপ্রিয় মল্লিককের বাড়িতে গতকাল সকাল থেকে হানা দিয়েছিলে ইডির তদন্তকারী অফিসাররা। তাঁর সল্টলেকের বাড়ি সহ একাধিক জায়গায় রেশন দুর্নীতি কাণ্ডে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারীরা। মন্ত্রীর আপ্ত সহায়ক এবং সিএ-র বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছেন তাঁরা।
প্রায় ২১ ঘণ্টা ধরে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানোর পর ভোর সাড়ে তিটে াগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করে। আধিকারিকদের দাবি রেশন দুর্নীতিতে জড়িত রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁকে একাধিক নথি নিয়ে প্রশ্ন করা হলেও কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। তারপরেই তাঁকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন তদন্তকারীরা। আজই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। সেখােন নিজেদের হেফাজতে চাইবে ইডি।
একের পর এক নেতা মন্ত্রীদের গ্রেফতারি যে শাসক দলকে চাপে ফেলছে তাতে কোনও সন্দেহ েনই। গতকাল সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির তল্লাশি অভিযােনর তীব্র নিন্দা করেছিলেন। এবং ইডির বিরুদ্ধে এফআইআরের হুমকিও দিয়েছিলে। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলে যে জ্যোতিপ্রিয়র মৃত্যু পর্যন্ত হতে পারে।












Click it and Unblock the Notifications