নবান্নে গিয়ে জেরা করা হোক মুখ্যমন্ত্রীকে! শুভেন্দু নিশানায় মমতার মন্ত্রিসভার আরও এক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগের অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার বাইরে করা সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগের অভিযোগ আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভার বাইরে করা সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাজপুরে সমুদ্র বন্দর নিয়ে মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাজপুর নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি

তাজপুর নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি

বুধবারের পর বৃহস্পতিবারেও বিরাধী দলনেতা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আদানি গোষ্ঠীর হাতে বন্দর তৈরির অনুমতি পত্র তুলে দিলেও, জমি কোথায় কার্যত সেই প্রশ্ন তিনি করেছেন। বলেছেন, দিঘায় ৩০ কিমি মেরিন ড্রাইভ ১৪ সেপ্টেম্বর উদ্বোধনের পরে তার হরিবোল হয়ে গিয়েছে। আর মেরিন ড্রাইভের দার্ড ওয়াল যেখানে রয়েছে, সেখান থেকে সব জমি ব্যক্তি মালিকানার। একটি বন্দ তৈরি করতে ৫ হাজার এক জমির প্রয়োজন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন জানিয়েছে, ৪ কিমি দূরে ১ হাজার একর সরকারি জমি রয়েছে। বাকি জমি কে অধিগ্রহণ করবে আর যদি ওই ১ হাজার একর জমিতে কাজ শুরু হয় তার জন্য রেললাইন পাতার জমিই বা কে অধিগ্রহণ করবে সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।

নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত মমতা

নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত মমতা

বিরাধী দলনেতা অভিযোগ করেছেন, ইডির কেস ডায়েরি এবং হোয়াটসঅ্যাপে ডিডি এবং আরকে থেকে পরিষ্কার নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো। ইডির কেস ডায়েরিতে মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠির উল্লেখ রয়েছে। সেই চিঠিতে ৭ লক্ষ করে ৪৪ জনের কাছ থেকে তিন কোটির ওপরে আদায় করে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এব্যাপারে তদন্ত প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেরার করার দাবি তিনি তুলেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, যে সংখ্যায় নিয়োগে দুর্নীতি হয়েছে, তাতে যদি সবার চাকরি যায়, তাতে রাজ্যে আইনশৃঙ্খলা ভঙ্গ হওয়ার মতা পরিস্থিতি তৈরি হবে।

নিশানায় মন্ত্রিসভার আরও এক

নিশানায় মন্ত্রিসভার আরও এক

এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য গিয়াসুদ্দিন মোল্লার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত থাকার ইঙ্গিত করে বলেছেন, সব কাগজ তাঁর কাছে রয়েছে। শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন।

ঝাড়খণ্ডে বিধায়ক ঘুষ কাণ্ডের মামলায় স্থগিতাদেশ

ঝাড়খণ্ডে বিধায়ক ঘুষ কাণ্ডের মামলায় স্থগিতাদেশ

এই রাজ্যে ঝাড়খণ্ডের একাধিক কংগ্রেস বিধায়ককে টাকা-সহ গ্রেফতার করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এইসব বিধায়কদের ঘুষ দিয়ে বিজেপি ঝাড়খণ্ডে জেএমএম-এর জোট সরকার ভাঙার চেষ্টা করছে। যদিও সেইসব বিধায়করা এই অভিযোগ অস্বীকার করেছিলেন। এব্যাপারে ঝাড়খণ্ডেও মামলা দায়ের করা হয়। তবে এদিন সেখানকার হাইকোর্ট সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে। এব্যাপারে শুভেন্দু অধিকারীর দাবি, সেই মামলার সিবিআই তদন্ত করানো হোক। তাহলেই আসল তথ্য সামনে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+