Suvendu Adhikari: বিজেপি বিধায়কদের নিয়ে নবান্নে আচমকাই হাজির শুভেন্দু অধিকারী, হাতে পোস্টার

আচমকাই নবান্নে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ২০ মিনিটের বৈঠক হয়েছে তাঁদের। ঠিক সেই সময়ই শুভেন্দু পৌঁছে গিয়েছেন নবান্নে। কেন তিনি নবান্নে গেলেন? তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর নবান্নে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারী সেই বৈঠকে উপস্থিত থাকবেন না। এই কথা আগেই জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি মুখোমুখি কোনও বৈঠকেই উপস্থিত হবেন না। এই কথাও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। কিন্তু বুধবার কেন তিনি নবান্নে পৌঁছলেন? তাই নিয়ে জল্পনা চলছে।

Suvendu Adhikari in Navanna

রাজনীতিতেও রীতিমতো পারদ চড়ছে। কারণ মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে শুভেন্দু অধিকারীর নবান্নে পৌঁছানো, একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই খবর লেখার সময় শুভেন্দু অধিকারী নবান্নের ভেতরেই রয়েছেন। কার সঙ্গে তিনি কথা বলছেন? সেই বিষয়ে কোনও কিছুই জানা যায়নি।

তবে জানা গিয়েছে, ভিজিটরস রুমে শুভেন্দু অধিকারী বসে আছেন। তাঁর হাতে একটি পোস্টার। মোদী সরকারের সময়ে কেন্দ্রের বরাদ্দ কত টাকা বাড়ানো হয়েছে। শুভেন্দুর সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, চন্দনা বাউড়ি সহ অন্যান্যরা রয়েছেন। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চান শুভেন্দু অধিকারী।

নবান্নে সকাল থেকে পুলিশের প্রহরা তেমন আঁটোসাঁটো ছিল না। মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন। সে কারণেই বাড়তি কোনও পুলিশি তৎপরতা দেখা যায়নি। শুভেন্দু নবান্নে পৌঁছে গিয়েছেন। এ কথা শোনার পরেই পুলিশি তৎপরতা শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীদের নবান্নের সামনে নিয়ে আসা হচ্ছে। মহিলা পুলিশ কর্মীদেরও নবান্নের গেটে মোতায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের পাওনাগন্ডা নিয়ে দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারী সকালে নিজের এক্স হ্যান্ডেলের একটি পোস্ট করেছেন। সেখানে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখেছিলেন। কেন্দ্রের টাকা নয়ছয়ের বিষয় নিয়ে সেই চিঠি।

এই পরিস্থিতিতে রীতিমতো উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, বুধবার সকালে বিধানসভা পৌঁছন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কদের সঙ্গে কিছু সময় তিনি বৈঠক করেন। এর পরেই কয়েকজন বিধায়কদের নিয়ে তিনি পৌঁছে যান নবান্নে।

মুখ্যমন্ত্রী যতই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করুন না কেন। কোনওভাবেই বকেয়া টাকা পাওয়া যাবে না। দুর্নীতিতে যুক্ত থাকা তৃণমূল নেতা মন্ত্রীদের গ্রেফতার করতে হবে। তদন্তের পরেই সেই টাকা মিলবে। এই কথা আগেই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+