মনে মনে ভয়..., কোন দিন না নোটিস পাঠায়! মমতাকে নিশানায় 'মজা'র ছড়া শুভেন্দুর

বেহালায় স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছু সময়ের মধ্যেই তার জবাব দিয়েছেন বিরোধ

বেহালায় স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছু সময়ের মধ্যেই তার জবাব দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছড়া শেয়ার করেছেন। সেখানে নাম না করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন।

শুভেন্দুকে মমতার নিশানা

শুভেন্দুকে মমতার নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলে পরে আসলেও, তিনি মায়ের মতো স্থান দিয়েছিলেন। কিন্তু নির্বাচনের আগে সেই গদ্দারি করেছে। দিল্লিতে গিয়ে অমিত শাহের আকে রাজ্যে অভিযুক্ত তৃণমূল নেতাদের নাম দেওয়া নিয়েও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর উদ্দেশে প্রশ্ন তুলে
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তোমার কটা বাড়ি, কটা ট্রলার, মুর্শিদাবাদে কী করেছ, মালদায় কী করেছ? মেদিনীপুর এ কী করেছ? বাঁকুড়া-পুরুলিয়ায় কী করেছো?

ভয় পেয়েছেন মমতা

ভয় পেয়েছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্বাচিত অংশ টুইট করে শুভেন্দু অধিকারী বলেছেন, ডাক দিয়েছে জনতা, ভয় পেয়েছে...। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেছিলেন, পাগলের (সেয়ানা পাগল) প্রলাপ হোক কিংবা ভয় পেয়ে ভুল বকা, এব্যাপারে তিনি যে বেশ মজা পেয়েছেন, তাসোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

ছড়ায় নিশানা মমতাকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন কেন গ্রেফতার করা হয়েছে? যা ছড়ায় তুলে ধরে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, চোরে চোরে মাসতুতো ভাই/ কেষ্ট দিদির প্রিয় তাই/ যদি কেষ্ট জেল খাটে/ লুটের টাকা উঠবে লাটে।
ছড়ার মাধ্যমে শুভেন্দু অধিকারী বলতে চেয়েছেন, মনে মনে তিনি ভীত। কেষ্ট মুখ খুললেই বিপদে পড়বেন তিনি (মমতা)। এবার কে জেলে যাবে, বাইরেই বা কে থাকবে, তা নিয়ে ছড়ায় কটাক্ষ করেছেন শুভএন্দু অধিকারী।
প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় একে একে ববি হাকিম, অরূপ রায়, মালা রায়ের কথা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেছিলেন, এঁদেরও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করতে পারে।

কোন দিন আবার নোটিশ ঘরে

কোন দিন আবার নোটিশ ঘরে

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বেহার অভিষেক কথাও উল্লেখ করেছিলেন। এব্যাপারে শুভেন্দু অধিকারী ছড়ায় কটাক্ষ করে বলেছেন, কোন দিন না নোটিশ পাঠায় আমার ঘরে/ ঘাড় ধরে নিয়ে যায় ভাইপোকে ধরে/ ঘর দেখবো না বাইরে/ দলটাই না উঠে যায়, হায় রে।
পরিশেষে তিনি ছড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, ফুরিয়ে আসছে গলার জোর/ সবাই জেনে গিয়েছে আমরা চোর। একেবারে শেষে শুভেন্দু অধিকারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারানো মেদিনীপুরের পোলা বলে উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+