Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সারদা চিটফান্ডের সব থেকে বড় সুবিধাভোগীকে পেতে অনিচ্ছা CBI-এর! প্রধানমন্ত্রী মোদীকে বিস্ফোরক চিঠি শুভেন্দুর

সারদা চিট ফান্ডের তদন্ত নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি সিবিআই-এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছেন, সারদা চিট ফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে সিবিআই-এর অনিচ্ছা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত ১০ বছর ধরে রাজ্যের মানুষ কাঙ্খিত দিনটির জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন তিনি।

১০ বছর ধরে অপেক্ষা করছেন রাজ্যের মানুষ

১০ বছর ধরে অপেক্ষা করছেন রাজ্যের মানুষ

সারদা চিট ফান্ড নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু তদন্তের অগ্রগতি নিয়ে সন্দিহান বাম-কংগ্রেসের মতো বিরোধীরা। এবার সেই বিরোধীদের মতের সঙ্গে সামিল রাজ্যের বিরোধী দলনেতা। কেন্দ্রের বিজেপি সরকারের হাতে থাকা সিবিআইয়ের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি বলেছেন, ১০ বছর ধরে রাজ্যের মানুষ অপেক্ষা করছেন।

চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ

চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সারদা চিটফান্ড সংক্রান্ত সব মামলার তদন্ত যে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে গিয়েছে সেকথা উল্লেখ করেছেন। অসম, ওড়িশা, পশ্চিমবঙ্গ জুড়ে চলা সারদা চিটফান্ড সংক্রান্ত নানা ঘটনার জেরে বিষয়টিকে বৃহত্তর ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট। চিঠিতে তিনি বলেছেন, হাজার কোটির কেলেঙ্কারি সুবিধা নিয়েছিলেন ক্ষমতার শীর্ষে থাকা লোকজনও। সেই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

সিবিআই-এর অনিচ্ছা

চিঠিতে শুভেন্দু অধিকারী সিবিআই-এর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। সেখানে থুনি বলেনছেন, তাঁর (মমতা) কাছে পৌঁছতে কেন দ্বিধা করছে সিবিআই। চেয়ারের জন্যই কি সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না, সেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। শুধু মুখ্যমন্ত্রী হিসেবেও নয়, যেসময় তিনি ইউপিএ টু সরকারের রেলমন্ত্রী সেই সময়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারদা চিটফান্ডের যোগাযোগ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় তৎকালীন আইআরসিটিসির সঙ্গে সারদা গ্রুপের যোগাযোগের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০১০-১১ সালের রেল বাজেটে ভারত তীর্থ প্রকল্পে সারদা টুরস অ্যান্ড ট্রাভেলস যুক্ত ছিল বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

সুদীপ্ত সেন সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে

সুদীপ্ত সেন সাহায্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে

সারদা কর্তা সুদীপ্ত সেন ২০১১-র নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আর্থিক সাহায্য করে থাকতে পারেন বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য ছাড়াও সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে অন্যভাবেও সাহায্য করেছেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে ২০১১-র নির্বাচনের আগে সারদা গ্রুপের একাধিক সংবাদ মাধ্যম তৃণমূলের হয়ে কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। এরপর ২০১২ সালে মুখ্যমন্ত্রী তৎকালীন সারদা মিডিয়ার সিইওকে তৃণমূলের রাজ্যসভার সাংসদও করে দেন। কুণাল ঘোষের নাম না করে তিনি বলেছেন, সেই ব্যক্তি ৩৪ মাস জেলও খাটেন।
২০১২ সালের ১ মার্চ কালিম্পং-এর ডেলাতে সারদা গ্রুপের সুদীপ্ত সেন এবং রোজভ্যালি গ্রুপের গৌতম কুণ্ডুর সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, তৃণমূলের ২০১১-১২ সালের হিসেবে ছবি বিক্রি থেকে ৩.৯৩৯ কোটি টাকা আয়ের কথা বলেছেন। বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমের এক রিপোর্টের কথা উল্লেখ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি সুদীপ্ত সেন কিনেছিলেন ১.৮ কোটি টাকা দিয়ে।

 সারদায় সব থেকে বড় সুবিধাভোগী মমতা

সারদায় সব থেকে বড় সুবিধাভোগী মমতা

শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটারকে ট্যাগ করে তাঁকে সারদার সব থেকে বড় সুবিধাভোগী বলে নিশানা করেছেন। তিনি বলেছেন, সারদা চিটফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় সুবিধাভোগীকে পেতে অনিচ্ছা সিবিআই-এর। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা চিটফান্ড মামলার সব থেকে বড় সুবিধাভোগীর তকমাটা দিয়েছিলেন বর্তমানে তৃণমূলের রাজ্য নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি যেসময় এই মামলায় বন্দি হয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+