মোদীর SPG নিরাপত্তাকে হার মানাবে ভাইপো প্রোটেকশন গ্রুপ! মমতার সরকারের নির্দেশিকা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তীব্র কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি বলেছেন, এসপিজি দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়। যা দেশের যে কোনও ব্যক্তিকে দেওয়া নিরাপত্তার থেকে বেশি। তবে এই তথ্য ঠিক নয়। তিনি বলেছেন, ভাইপো প্রোটেকশন গ্রুপে রয়েছে ২২৪৫ জন পুলিশ কর্মী।

তিনি বলেছেনয়, শুধুমাত্র বুধবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভাইপোর জন্য ২২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিশ্বের রাষ্ট্রপ্রধানদের জন্য করা নিরাপত্তা এর তুলনায় ফ্যাকাশে দেখা বলে কটাক্ষ করেছেন তিনি।

মোদীর SPG নিরাপত্তাকে হার মানাবে ভাইপো, কটাক্ষ শুভেন্দুর

বিরোধী দলনেতার অভিযোগ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি হয়েছে। তিনি বলেছেন, শুধু গতমাসের কথা বিবেচনা করলে বিস্ফোরণে মহিলা ও শিশু-সহ ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও অগুন্তি হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি অভিযোগ করেছেন, দক্ষিণবঙ্গের থানাগুলি এই মুহূর্তে প্রায় ফাঁকা। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য পুলিশকর্মীরা রাস্তায় পাহাড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের জন্য মাথায় ঘামায় না। তাদের অগ্রাধিকারের তালিকায় শুধুমাত্র একজন ব্যক্তি।

রাজ্যের সাধারণ মানুষ বসে রয়েছেন হাঁসের মতো, কোনও সুরক্ষা ছাড়াই। কোনও কিছু খারাপের জন্য তাঁরা অপেক্ষা করছেন। এই মুহূর্তে পুলিশ কর্মী ও প্রশাসনিক আধিকারিকদের কী করতে হবে, তাও সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, তাও উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। সরকারি নির্দেশিকার বেশ কিছু উল্লেখযোগ্য অংশ তিনি তুলে ধরেছেন।

মোদীর SPG নিরাপত্তাকে হার মানাবে ভাইপো, কটাক্ষ শুভেন্দুর

সরকারি নির্দেশিকার নয় নম্বর পাতায় বলা হয়েছে, এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেমন পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে ২৯ মে-র নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ মে থেকে ২ জুনের মধ্যে তাঁকে সকাল থেকে সভার স্থান-সহ অনুষ্ঠানের প্রত্যেকটি জায়গায় উপস্থিত থাকতে হবে। এছাড়াও একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে প্রতিদিন ভিআইপির কনভয়ের সঙ্গে থাকতে বলা হয়েছে।

নির্দেশিকার ১০ নম্বর পাতায় বলা হয়েছে, রাতে থাকার জায়গায় কিংবা সভাস্থল কিংবা রোড শো-এর সময় যাতে সাপ, ব্যাঙ, বাঁদর কিংবা গরু কিংবা কুকুক না পৌঁছতে পারে তার জন্যও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য ডিভিশনাল ফরেস্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও সেই পাতাই বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরে জেলাশাসককে আগেই অনুরোধ করা হয়েছে, যাতে ভিআইপিকে পরিবেশন করার আদে সেইসব জায়গায় খাবার, পানীয় স্ন্যাক্স ফুড সেফটি অফিসার পরীক্ষা করে দেখেন।

নির্দেশিকার ১১ নম্বর পাতায় বলা হয়েছে, সাদা পোশাকের পুলিশ কর্মীদের ফুড গার্ড কিংবা এসকর্ট হিসেবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে থাকতে হবে। এছাড়াও ডিজাস্টার ম্যানেজমেন্টের দুটি দলকেও ভিআইপি ডিউটি করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+