Suvendu Adhikari: "অন্য রাজ্যে কেস ট্রান্সফার করে জেরা করা হোক," আরজি কর মামলা নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে বিচারহীন প্রায় তিন মাস হতে চলল। সোমবার চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় চার্জ গঠন করা হয় শিয়ালদহ আদালতে। নিজেকে বেকসুর দাবি করে ফাঁসানো হচ্ছে বলে প্রিজন ভ্যান থেকেই চিৎকার মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের। আর এরপরই ফের একবার আসল দোষী নিয়ে প্রশ্ন তুলেছে নানা মহল।
সোমবার এনিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারীও। আরজি করের মামলা (RG Kar Case) অন্য রাজ্যে ট্রান্সফার করে অভিযুক্তদের জেরা করা উচিত বলে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। তিনি বলেন, "জেলে থাকলেও তদন্তকারীরা কোর্টের অনুমতি নিয়ে জেরা করতেই পারে। অন্য রাজ্যে কেস ট্রান্সফার করা উচিত।"

সোমবার বিচারের দাবিতে সিটিজেন্স ফর জাস্টিস ব্যানারে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) অভিযান করেন মহিলারা। এপ্রসঙ্গে শুভেন্দু বলেন, "আসল দায়ী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিমকোর্ট বহাল রেখেছে। শুধু সিজিও কেন? সিজিও কমপ্লেক্সে অভিযান করলে নবান্নতেও যান। আসল দোষী নবান্নে বসে রয়েছেন।"
রবিবার রাতেই আরজি করের মৃত চিকিৎসকের বাড়িতে যান শুভেন্দু। অভয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচী-সহ অন্যান্যরা। এদিন শুভেন্দু জানান, "কৌস্তব বাগচীর ফোন থেকে ডেকে পাঠিয়েছিলেন অভয়ার বাবা। বোন হিসেবে দাদাকে বলেছেন বিচারের ব্যবস্থা করতে। আমার সীমাবদ্ধ ক্ষমতায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করব। অভয়ার পরিবার আমাকে আপন করে নিয়েছে।"
অভয়ার পরিবার তার কাছে মূলত দুটি দাবি জানিয়েছে বলে এদিন জানান শুভেন্দু। তিনি বলেন, "প্রমাণ লোপাটে ও বাকি অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে অভয়ার পরিবার। একইসঙ্গে মমতা ব্যানার্জির শাস্তির দাবিও তুলেছেন তারা। সরকারও যেন ছাড় না পায়, সেই কথাই বলেছেন অভয়ার বাবা মা।"
এদিন আসন্ন ৬ বিধানসভা উপনির্বাচনের প্রচারে 'নো ভোট টু মমতা' স্লোগান দেওয়ার ডাক দেন বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে নারী নির্যাতন, উৎসবের মরশুমে হিন্দুদের উপর অত্যাচার, সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুই উপনির্বাচনে শাসকদলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার বলে জানান শুভেন্দু অধিকারী।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications