নিয়োগ দুর্নীতি প্রায় ৩ হাজার কোটির! প্রায় ৫ কোটির নোট বদল জ্যোতিপ্রিয়র স্ত্রীর, বিস্ফোরক শুভেন্দু

নিয়োগ দুর্নীতি প্রায় ৩ হাজার কোটির! প্রায় ৫ কোটির নোট বদল জ্যোতিপ্রিয়র স্ত্রীর, বিস্ফোরক শুভেন্দু

তৃণমূলে (Trinamool Congress) একাধিক মন্ত্রী বুধবার সাংবাদিক সম্মেলন করে আদালতে সম্পত্তি সংক্রান্ত জনস্বার্থ সংক্রান্ত মামলাকে রাজনৈতিক মামলা বলে দাবি করেছে। যা নিয়ে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, যে কজন মন্ত্রী
সাংবাদিক সম্মেলনে ছিলেন, তাঁদের প্যান কার্ডের সঙ্গে সম্পত্তির কোনও মিল নেই। নিয়োগ দুর্নীতি হয়েছে প্রায় ৩ হাজার কোটির অভিযোগ করেছেন তিনি।

 ইডিই তদন্ত করতে পারে

ইডিই তদন্ত করতে পারে

ইডিই বেহিসেবি সম্পত্তির তদন্ত করতে পারে। নেতাদের বেহিসেবি সম্পত্তির সংক্রান্ত জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের রায় সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও বলেছেন, তৃণমূলের যেসব নেতা হাইকোর্টের রায় নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, তাঁরা ভয় পাচ্ছেন কেন? যদি আয়কর ফাইল ঠিক থাকে, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভয় পাচ্ছেন এই কারণেই, প্যানকার্ডের সঙ্গে সম্পত্তির মিল নেই।

 জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা

জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা

এদিন শুভেন্দু অধিকারী বিধানসভায় সাংবাদিক সম্মেলন করা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন। তিনি বলেন, ওই মন্ত্রী নোট বাতিলের সময়, তিনি স্ত্রীর নামে প্রায় ৫ কোটির বেশি নোট বদল করেছেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের
এক প্রাক্তন বিধায়ক ১৫ কোটির নাট বদল করেছিলেন, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করেছেন, এই টাকা কার?

সুপারভাইসর, নির্মাণ সহায়ক, প্রধানরা টাকা মেরেছে

সুপারভাইসর, নির্মাণ সহায়ক, প্রধানরা টাকা মেরেছে

এদিন বিরোধী দলনেতা অভিযোগ করেন, যদি ১০০ দিনের কাজের কথাই ধরা হয়, এই কাজের সঙ্গে যুক্ত সুপারভাইসর, নির্মাণ সহায়করা কমপক্ষে ১ কোটি টাকার মালিক আর প্রধানরা তো ৫-৭ কোটি টাকার মালিক।
তাঁর আরও দাবি ২০১৬ থেকে ২০২১এর মধ্যে সম্পদের বৃদ্ধির ঘটনা ঘটেছে।

 শিক্ষা দুর্নীতিতে ৩ হাজার কোটি

শিক্ষা দুর্নীতিতে ৩ হাজার কোটি

শুভেন্দু অধিকারী এদিন অভিযোগ করেন, এই রাজ্যে শিক্ষা দুর্নীতিতে ৩ হাজার কোটির দুর্নীতি হয়েছে। ৫০ হাজার চাকরি বিক্রি হয়েছে। এসএসসির চাকরিতে আবেদন না করারাও চাকরি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়াও অকৃতকার্য, বিএড কিংবা বেসিক ট্রেনিং না থাকাদেরও চাকরি দেওয়া হয়েছে। অ্যাকাডেমিক নম্বরেও হেরফের ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। স্বাধীনতার পরে কোনও দেশে এইধরনের দুর্নীতি হয়নি
বলেও দাবি করেছেন তিনি।

অভিষেককেও নিশানা

অভিষেককেও নিশানা

শুভেন্দু অধিকারী এদিন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করলেও, মুখ্যমন্ত্রীর নাম করে তাঁকে নিশানা করে বলেন, নিয়োগ দুর্নীতি যুক্ত তিনিও। এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে শাসকদলের যেসব বিধায়কের নাম সামনে
এসেছে, তাঁদের এবং দালালদের ধরে তাহলে সবার খোঁজ পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+