Suvendu Adhikari: আজও ফিরছেন না রাজ্যপাল, গণতন্ত্রকে ধ্বংস করছে তৃণমূল, অভিষেকের ধরনাকে কটাক্ষ শুভেন্দুর
রাতভর রাজভবনের সামনে ধর্না মঞ্চে কাটিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ না রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। আজ সকাল ১১টা থেকে ফের ধর্না মঞ্চে দেখা যাবে তাঁকে এমনই শোনা যাচ্ছে।
এদিকে অভিষেকদের এই আন্দোলনকে অগণতান্ত্রিক বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে তিনি লিখেছেন গণতন্ত্রের সব স্তম্ভকে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস।

রাজধানী দিল্লি থেকে রাজভবন চলোর ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু গতকাল রাজভবনে ছিলেন না রাজ্যপাল। উত্তরবঙ্গ এবং সিকিমের পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি চলে যান উত্তরবঙ্গে। দিল্লি থেকে সরাসরি উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজ্যপাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতারা। রাজ্যপাল রাজভবনে না থাকলেও রাজভবন অভিযানে অনড় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষিত কর্মসূচি মেনেই রাজভবন অভিযান করেন তিনি। সন্ধেবেলা তিনি ঘোষণা করেন রাজ্যপাল যতক্ষণ না তাঁদের সঙ্গে দেখা করছেন ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে । গতকাল রাতভর সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আবার সকাল সাড়ে ১১টা থেকে দলের কর্মী সমর্থকদের জমায়েত হওয়ার নির্দেশ িদয়েছেন তিনি।
এদিকে আজও রাজভবনে ফিরছেন না রাজ্যপাল। তিনি দিল্লিতে গিয়েছেন। সূত্রের খবর দিল্লিতে আজ শাহি সাক্ষাৎ করবেন তিনি। এদিকে অভিষেকের এই ধরনা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে লিখেছেন, গণতন্ত্রের স্তম্ভগুলিকে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। রাজভবনের সামনে ১৪৪ ধারা জারি থাকে সবসময়। েসই ১৪৪ ধারা শাসক দল লাগাতার লঙ্ঘন করে চলেছে এবং পুলিশ তাঁদের সহযোগিতা করছে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস











Click it and Unblock the Notifications