AITC 'অস্তিত্বহীন'! আইনি নোটিস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যয়ের দল তৃণমূলকে জবাব শুভেন্দু অধিকারীর
বিরোধী দলনেতা আগেই জানিয়েছিলেন, তিনি তৃণমূলের পাঠানো আইনি নোটিশের জবাব দেবেন। শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর আইনজীবী সেই নোটিশের জবাব দিয়েছেন। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন।
শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, জাতীয় দল হিসেবে তকমা টিকিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন অমিত শাহকে। যা অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিষয়টি প্রমাণ করতে পারলে তিনি ইস্তফা দেবেন। তারপরেই তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয় অবিলম্বে শুভেন্দু অধিকারীকে মন্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই নোটিশের জবাব দিয়েছেন বিরোধী দলনেতা।
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে নোটিশটি পাঠিয়েছিলেন। যার জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে কোনও দল এখন আর নেই। তৃণমূল কংগ্রেস নামে আঞ্চলিক দল রয়েছে।
অস্তিত্বহীন কোনও সংগঠনের তরফে এই ধরনের নোটিশ পাঠানো যায় না বলে দাবি করে, ডেরেক ও'ব্র্যায়েনের নোটিশকে অবৈধ বলেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। পাশাপাশি সেটিকে প্রত্যাহারের দাবিও তুলেছেন তিনি।

দিন দুয়েক আগে করা সাংবাদিক সম্নেলনে শুভেন্দু অধিকারী অমিত শাহকে ফোন নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন ৪ মার্চ থেকে ১২ এপ্রিলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ল্যান্ডফোনের রেকর্ড পেতে আদালতে তিনি আদালতের দ্বারস্থ হবেন। আর পেলে তা জনসমক্ষে আনা হবে না বলেছিলেন তিনি।
শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যদি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করতে না পারেন, তাহলে রাজনৈতিকভাবে সন্ন্যাস নেবেন। তিনি অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে বিকৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications