জেলের জমি নিয়ে ফিরহাদকে দেওয়া মমতার নির্দেশ 'ফাঁস'! দুর্নীতি ইস্যুতে ইডিকে একের এর প্রশ্ন শুভেন্দু অধিকারীর

তৃণমূলের অফিসগুলো ফাঁকা হতে শুরু করেছে। এরপরে আরও ফাঁকা হবে। এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুর সংশোধনাগারের জমি নিয়ে হাইকোর্টকে ভুল পথে চালনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। জমি বিক্রির টাকা সাইফন হয়ে তৃণমূলের কাছে গিয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

ইডি-সিবিআইকে ওপরের দিকে উঠতে হবে

ইডি-সিবিআইকে ওপরের দিকে উঠতে হবে

নিচের দিকে নয়, ইডি-সিবিআইকে তদন্ত করতে ওপরের দিকে উঠতে হবে। এদিন এমনটাই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ধেড়ে ইঁদুর কবে উঠবে, মাথা কবে যাবে, সেই অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, পুরো দুর্নীতির মূলে যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কবে যাবে, সারদার টাকা মানুষ কবে ফেরত পাবে, চিটফান্ড কর্তাদের কাছে ছবি বিক্রি করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেলোর মিটিরংয়ের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কবে ব্যবস্থা নেবে, তা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়।

আলিপুর জেলের জমি 'কেলেঙ্কারি'

আলিপুর জেলের জমি 'কেলেঙ্কারি'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আলিপুর জেলে জমি কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন দিন কয়েক আগে। এদিন এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আলিপুর জেলের জমিতে মিউজিয়াম করতে জমির একটা অংশকে ছাড়পত্র দিয়েছিল হাইকোর্ট। আলিপুর সংশোধনাগারকে হেরিটেজ হিসেবে উল্লেখ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, রাজ্য সরকার আদালতে বলেছিল মিউজিয়ামের অংশ বাদ দিয়ে জমির আর কোনও অংশে হাত দেওয়া হবে না। এব্যাপারে হাইকোর্টকে ভুল পথে চালনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ফিরহাদ হাকিমকে নির্দেশ মমতার

ফিরহাদ হাকিমকে নির্দেশ মমতার

শুভএন্দু অধিকারী বলেন, জলের দলে ৪১৮ কোটি টাকায় ডায়মন্ডহারবার প্রোজেক্ট যিনি করছেন, মুম্বইয়ের সেই ব্যবসায়ী গোষ্ঠীকে আলিপুর সংশোধনাগারের জমি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফিরহাদ হাকিম এই কাজ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা। এই জমি লিজ দিতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফের জনস্বার্থ মামলার হুঁশিয়ারি

ফের জনস্বার্থ মামলার হুঁশিয়ারি

বিষয়টি নিয়ে রাজ্যপালকে তিনি জানিয়েছেন, বলেছেন বিরোধী দলনেতা। রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিলে তিনি বিষয়টি নিয়ে আগের করা জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম শুধু নন, পুরো মন্ত্রিসভা এই গেরোতে আটকে যাবে, বলেছেন তিনি।

সাকসেস রেট বেশি

সাকসেস রেট বেশি

শুভেন্দু অধিকারী এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বলেন, তিনি জালি হিন্দু সেজে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। তবে সেই নির্বাচনে যোগী আদিত্যনাথ জয়ী হন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে শুধু পরাজিতই হননি, তাঁর (শুভেন্দু) সাকসেস রেট মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ভাল। ত্রিপুরায় ১৪ টি বিধানসভা এলাকায় প্রচার করেছিলেন তিনি (শুভেন্দু)। এর মধ্যে একটি বাদ দিয়ে বাকি ১৩ টিতে বিজেপি জয়ী হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। সপা নেতা অখিলেশ যাদবের কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা প্রসঙ্গে তিনি বলেন, যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরবেন, তাঁকেই জেলের ভিতরে যেতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+