মমতার ধর্না মঞ্চ তৈরি ও মাঠ পরিষ্কার করছে সরকার! সরকারি নির্দেশিকা তুলে ধরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে অর্থ খবচ করছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সরকারি নির্দেশিকা তুলে ধরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল দলের মঞ্চ বললেও, কেন সেখানে সরকার অর্থ ব্যয় করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের ময়নার সভা থেকে ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে আক্রমণ করে বলেন, এর অবস্থা হবে মধু কোড়ার মতো।

পূর্ত দফতরের নির্দেশিকা টুইটারে শেয়ার করে বিরোধী দলনেতা প্রশ্ন করেছেন, পূর্ত দফতর কি কোনও রাজনৈতিক দলের সভায় অর্থ ব্যয় করতে পারে? সরকারি টাকা পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়নের স্বার্থে ব্যবহার হবে, নাকি পিসি ভাইপোর খেয়ালখুশি মতো দলীয় প্রয়োজনে ব্যবহার হবে?

বিরোধী দলনেতার আরও এসএসসি-র চাকরি বিক্রি, কয়লা, গরু, বালি পাচারের টাকা কম পড়েছে? সরকারি কোষাগারের দিকে নজর কেন?
সরকারের তৈরি করে দেওয়া মঞ্চে তৃণমূলের প্রতীক সেঁটে ধর্নায় বসা নিয়ে প্রশন করেছেন বিরোধী দলনেতা। কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, পিসি দিব্যি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসবেন বলে পূর্ত দফতরকে দিয়ে ধর্না মঞ্চ বানিয়ে ফেললেন। তারপরে তৃণমূলের প্রতীক মঞ্চে সেঁটে বসে পড়লেন ধর্নায় !
বিরোধী দলনেতা বলেছেন, সংবাদমাধ্যম যখন প্রশ্ন তুললে তৃণমূল নেত্রী দাবি করেছেন এটা সরকারের না এটা দলের মঞ্চ।
অপর একটি টুইটে বিরোধী দলনেতা বলেছেন, শহিদ মিনারে তৃণমূলের সভার অনুমতি নেওয়ার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হাইকোর্টে বলেছিলেন মাঠ পরিষ্কার করে দেবেন তাঁর মক্কেল। তারপরেও কেন পূর্ত দফতর মাঠ পরিষ্কার করার জন্য টেন্ডার দিল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গে আদৌ সংবিধান সম্মত সরকার চলছে কিনা, তা নিয়ে প্রশ্ন করেছেন শুভেন্দু।
গত ২৯ মার্চ বুধবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি ছিল। ওইদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় শহিদ মিনারে সভা করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুই কর্মসূচি নিয়েই টুইট করেন। অভিযোগ করেন দলীয় কর্মসূচিতে সরকারি অর্থ ব্যবহারের।
যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, কোনও অনৈতিক পদক্ষেপ করেনি রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল নেত্রীই নন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও। তাঁর প্রোটোকল অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের মুখপাত্রা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, শুভেন্দু অধিকারী হচ্ছেন এখন, সিপিআইএম-এর মনোযোগী ছাত্র। সকালে সিপিআইএম-এর দলীয় মুখপাত্রে যা কুৎসা করে বিকেলে তা মুখে করে ঘোরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।












Click it and Unblock the Notifications