সন্দেশখালিতে সংবিধান লঙ্ঘনের অভিযোগ! রাজ্যপালকে ২৪ ঘন্টা সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: সন্দেশখালিতে সংবিধান লঙ্ঘিত হয়েছে। এদিন রাজভবনের সামনে সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন তফশিলি জাতি-উপজাতিরা সেখানে আঘাতপ্রাপ্ত। সেখানে যাঁদেরকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের অধিকাংশই হিন্দু বলেও দাবি করেছেন তিনি। রাজ্য পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায় মানবাধিকার ফেরানোর দাবি করেছেন তিনি।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বলেছেন, তাঁর ৫০০ থেকে হাজারের গল্প খাবে না। বাংলায় হিন্দুত্বের জাগরণ হয়েছে বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, সন্দেশখালির মহিলারা সংবাদ মাধ্যমের সামনে যা বলেছে, তা সব গ্রামে শোনানো হবে। মায়েদের ইজ্জত নিয়েছে তৃণমূলের লোকেরা। সব মায়েদের কাছে সেই ভিডিও পৌঁছে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী বলেছেন, যুব মোর্চাও এই বিষয়টি নিয়ে পথে নামতে চলেছে। সোমবার বিজেপি বিধায়করা বিধানসভায় জড়ো হয়ে একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে সন্দেশখালি যাবেন বলেও জানিয়েছেন তিনি। রাজ্যপালের উদ্দেশে তিনি বলেছেন, তাঁকে ২৪ ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি শান্তি ফিরে না আসে, তফশিলি জাতি উপজাতিদের নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে সোমবার ১৪৪ ধারা ভাঙা হবে। সরকারের কত ক্ষমতা আছে, গ্রেফতার করুক সবাইকে। প্রসঙ্গত রাজ্যপাল সিভি আনন্দ বোস এই মুহূর্তে কেরলে রয়েছেন।

তিনি আরও বলেছেন, রাজ্যপালের সচিবকে বলা হয়েছে, ভাইপো রাজভবনে সামনে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সৌজন্যে নাটক করেছে। সন্দেশখালিকে বাঁচাতে বিজেপি ফের রাজ্যপালের দ্বারস্থ হবে। আর রাজ্যপাল কিছু না করলে, রাজভবনের সিঁড়িতে বসে ধর্না দেবে বিজেপির বিধায়করা।

বিরোধী দলনেতা আরও জানিয়েছেন, বিজেপি সন্দেশখালি নিয়ে বসে নেই। শুক্রবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। এদিন বিজেপির প্রতিনিধিদলকে সেখানে আটকানো হয়েছে । সেখানে ইন্টারনেট বন্ধ। বিষয়টি নিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানেই তিনি মানবাধিকার কমিশন, এসসিএসটি কমিশন, মহিলা কমিশনসহ মানবাধিকার কমিশনকে ট্যাগ করেছেন।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, বারো আইপিএস অফিসার ওই দ্বীপকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন। আকাশ মাঘারিয়া, মনোজ ভার্মা, রাজীব কুমাররা সাহায্য করছেন তৃণমূলকে। সেখানে সিপিআইএমের কায়দায় চটি পরা তৃণমূলের গুণ্ডারা হামলা চালাচ্ছে। চারজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা কোথায় হয়েছে, তা বাড়ির লোকেরা জানেন না। তিনি অভিযোগ করেছেন, এখনও পর্যন্ত সেখানে চোদ্দোজনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের সবাই হিন্দু তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+