Suvendu Adhikari: আরও এক দুর্নীতির খোঁজ শুভেন্দুর, ‘দরজা খুলিয়ে’ পিএসসি দফতরে আরটিআই

খোদ মুখ্যমন্ত্রীর দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিশানা করে তিনি তদন্তের দাবি তুলেছেন। এটুকুতেই ক্ষান্ত না হলে তিনি ফের এক দুর্নীতির খোঁজ শুরু করলেন। ডব্লুবিসিএস নিয়োগেও দুর্নীতির অভিযোগে'দরজা খুলিয়ে' পিএসসি দফতরে আরটিআইও করে এলেন তিনি।

শুভেন্দু অধিকারী এদিন বোমা ফাটাবেন তা পূর্বঘোষিতই ছিল। তাই তিনি মুখ্যমন্ত্রীর গ্রিভ্যান্স সেলের বিরুদ্ধে টেন্ডার ও নিয়োগ সংক্রান্ত ১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তারপরই তিনি সটান চলে যান মুদিয়ালিতে পিএসসি দফতরে। সেখানেও শুভেন্দু অধিকারী গর্জে ওঠেন দুর্নীতি নিয়ে।

আরও এক দুর্নীতির খোঁজ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী আসছেন খবর পেয়েই পিএসসি দফতরে কর্তৃপক্ষ দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ। এরপর দরজা খুলিয়ে পিএসসি দফতরে নিয়োগ দুর্নীতির আশঙ্কা করে আরটিআই জমা দেন শুভেন্দু অধিকারী। তিনি তথ্য জানার অধিকার আইনে ২০১৫-১৮ পর্যন্ত চাকরিপ্রার্থী ও নিযুক্ত আধিকারিকদের বিস্তারিত জানতে চান।

এদিন শুভেন্দু অধিকারীর পিএসসি দফতরে আসার পর নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তিনি আসছেন খবর পেয়েই দফতররে দরজা বন্ধ করে পুলিশ মোতায়েন করা হয়। এরপর শুভেন্দুবাবু দরজা বন্ধ দেখে দফতরের আধিকারিক ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

তারপর দফতরের আধিকারিকে ডেকে একা যাবেন এবং হেঁটে যাবেন বলে জানিয়ে দরজা খুলতে বলেন। সেইমতো দরজা খুলিয়ে পুলিশকে দমক দিয়ে তিনি ভিতরে প্রবেশ করেন। সেখানে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছরের ডব্লুবিসিএস পরীক্ষার্থী, কারা উত্তীর্ণ হয়েছেন, কারা নিয়োগ পেয়েছেন, তার তালিকা চেয়ে আরটিআই করেন।

আরও এক দুর্নীতির খোঁজ শুভেন্দুর

এরপর তিনি অভিযোগ করেন, দুর্নীতি এখানেও হয়েছে। দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা বিডিওরাই তৃণমূলের হয়ে ছাপ্পা দিচ্ছেন বলে তাঁর দাবি। এখন শুভেন্দু অধিকারীর আরটিআই-এর জবাবে কী তথ্য দেয় পিএসসি কর্তৃপক্ষ, সেটাই দেখার। শুভেন্দু অধিকারী এই দফতরেও দুর্নীতির বাসা ভাঙতে তৎপর।

এদিন দফতরের মূল ফটক বন্ধ দেখে শুভেন্দু অধিকারী দফতরের আধিকারিককে প্রশ্ন ছুড়ে দেন কেন গেট বন্ধ করে রেখেছেন। প্রতিদিন কি বন্ধ থাকে? আর পুলিশই বা কেন মোতায়েন করা হয়েছে? আমি কি চোর না ডাকাত? পুলিশকে নিশানা করে তিনি বলেন, মহিলারা নির্যাতনের শিকার হলে আপনাদের দেখা পাওয়া যায় না, এখানে কেন ভিড় করেছেন? ডিএ পান না, লজ্জা করে না। আমাকে আবার বাধা দিতে এসেছেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+