ধৃতের সঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের যোগাযোগ? ছবি দেখিয়ে কটাক্ষ তৃণমূলের

৪১ কেজি গাঁজা পাওয়া গিয়েছে বিজেপি নেতার বাড়ি থেকে। হাওড়ার ধৃত বিজেপি নেতা নিমাই রায়কে নিয়ে আক্রমণে নেমেছে তৃণমূল। ধৃতের সঙ্গে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ রাজ্যের প্রথম সারির নেতাদের ছবি প্রকাশ করেছে তৃণমূল৷

শনিবার হাওড়ার সাঁকরাইলের নবঘরা সর্দারপাড়ার বাড়ি থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। ওই বাড়ি বিজেপি নেতা নিমাই রায়ের। গাঁজা দীর্ঘ দিন থেকে বিক্রি করা হচ্ছে। তারা যখন তখন থেকে গাঁজা বিক্রি হয়। গাঁজা বিক্রির কথা সকলেই জানত।

Dilip Ghosh And Suvendu adhikari

রবিবার এই কথাই জানিয়েছেন ধৃত নিমাই রায়। শুধু তাই নয়, মাঝখানে বেশ কিছু দিন এই ব্যবসা বন্ধ ছিল। তারপর ফের গাঁজার ব্যবসা শুরু করা হয়েছে। তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেছেন।

ধৃত নিমাই রায় এলাকার কিষাণ মোর্চার নেতা। তার স্ত্রী কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা। ফলে রাজনৈতিক প্রভাব যথেষ্টই পড়েছে। নিমাই রায়ের সঙ্গে সত্যদেও সাহানি ও আনোয়ারা বেগম নামে দুজনকেও গ্রেফতার করা হয়েছে। তারা দুজনেই নিমাইয়ের সাগরেদ বলে পুলিশ অনুমান করছে।

রবিবার তাদের আদালতে তোলা হয়েছিল। তাদের এক দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার তাদের এনডিপিএস কোর্টে তোলা হবে বলে খবর। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান বলে খবর।

এদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে নিয়ে মাঠে নেমে পড়েছেন। রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন। বিজেপি নেতাদের সঙ্গে ধৃতের যোগাযোগের অভিযোগ আনা হচ্ছে। একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের সঙ্গে ধৃতের ছবি আছে বলে তৃণমূল দাবি করেছে। সেই ছবিও প্রকাশ করা হয়েছে। যদিও সেই ছবির সত্যতা বিচার করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়। বিজেপির তরফ থেকে এই বিষয়ে কোনও কথা বলা হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+