আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দুর! এই প্রথম বিরোধী দলনেতার এক দাবি মানার ইঙ্গিত মমতার
রাত দুটোর পরে হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে আরজি কর হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় নামে এক বহিরাগতকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে সঞ্জয় রায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আরজি করের চারতলায় যে সেমিনার রুমে মহিলা চিকিৎসকের মৃতদেহ পড়েছিল সেখানে ছেঁড়ে হেডফোন পাওয়া যায়। এছাড়াও দুই ও তিনতলার মধ্যে থাকা করিডরের সিসিটিভিতে রাত দুটোর পরে সঞ্জয় রায়কে দেখতে পাওয়া যায়। পরে পুলিশ আধিকারিকরা খোঁজ নিয়ে জানতে পারেন সঞ্জয় রায় রোগী ভর্তি করে থাকে, ফলে তিনি বহিরাগত হলেও, হাসাপাতালে পরিচিত মুখ।

জিজ্ঞাসাবাদে সঞ্জয় রায় জানায়, সে রাতে রোগীর কাছে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট রোগীকে পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে সঞ্জয় রায় ওই রাতে সেখানে যায়নি। এরপর বক্তব্যে অসঙ্গতির জেরে সঞ্জয় রায়কে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।
এদিন সকাল থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি চিকিৎসকদের দাবির সঙ্গে সহমত। শুক্রবার চিকিৎসকদের সব দাবি মানা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর শনিবার চিকিৎসকদের করা দাবি মানার ইঙ্গিত করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্তের বিচার করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। তিনি বিরোধী হলেও এই ঘটনায় ফাঁসির পক্ষে। তিনি আরও বলেন, সরকারের কিছুই লুকনোর নেই। তাই যে কোনও সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো যেতে পারে।
এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই মৃত্যু খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। তাঁর মনে হচ্ছে নিজের পরিবারের কেউ হারিয়ে গিয়েছে। তিনি বলেন, যে কালপ্রিট এই ঘটনা ঘটিয়েছে, তাঁর কোনও ক্ষমা নেইষ। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তিনি বলেন, একটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে।
I STAND WITH THE STUDENTS #Health_HomeMinister_CM_MamataBanerjee_Must_Resign#CP_Vineet_Goyal_should_be_suspended pic.twitter.com/BmsWnAuQ1R
— Suvendu Adhikari (@SuvenduWB) August 10, 2024
প্রসঙ্গত, শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, আরজি করে তরুণী চিকিৎসককে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। তিনি বলেছিলেন রাজ্য সরকার সিবিআই তদন্তের নির্দেশ দেবে না। তাই প্রয়োজনে মৃতার পরিবারকে আদালতে যাওয়ার আবেদনও করেন তিনি। আর এদিন শুভেন্দু অধিকারী দাবি করেছেন ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি কলকাতার পুলিস কমিশনার বিনীত গোয়েলকে সাসপেন্ড করতে হবে।












Click it and Unblock the Notifications