RG Kar Hospital: স্বাস্থ্য দফতর চালান মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক,মমতার পদত্যাগ দাবি করে বিস্ফোরক শুভেন্দু

আরজি কর হাসপাতালের ঘটনায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আদালতের নজরদারিতে সিবিআই দাবি করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যয় ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারি দাবি করেছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, নির্যাতিতার পরিবারকে ভয় দেখিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। মুখ্যমন্ত্রী গিয়ে ভয় দেখিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন তিনি। যাতে পরিবারের লোকেরা কেউ মুখ খুলতে না পারে সেকারণে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতারা এবং স্থানীয় থানার পুলিশ ঘিরে রেখেছিল বলে অভিযোগ করকেছেন তিনি।

Suvendu Adhikari

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে। ঘটনার পর দায় এড়াতে পুরোটাই সাজানো হয়েছে। আগামী কাল বিজেপি বিধায়করা বিধানসভায় ধর্না দেবে আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে। এমনকী রাজ্যবাসীকে এই ঘটনার প্রতিবাদে পতাকা ছাড়াই নবান্ন অভিযানে নামার ডাক দিয়েছেন তিনি। যেভাবেই হোক এই মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরাতে হবে বলে বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রথম দিন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। পুলিশ প্রমাণ লোপাট করতে পারে বলে প্রথমেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে তিনি নির্যাতিতার পরিবার আদালতে যেতে চাইলে সবরকম সহযোগিতা বিজেপি তাঁদের করবে বলে জানিয়েছিসলেন।

এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হলেও তাঁর ব্যক্তিগত চিকিৎসক এসপি দাস স্বাস্থ্য দফতর চালান বকলমে। তাঁর মদতেই গোটা স্বাস্থ্য দফতরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আগামীকালের মধ্যে সব সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রমাণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আদালতে এই মামলায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন তিনি। কীভাবে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এমন অমানবিক আচরণ করতে পারেন সেটা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছেন এবং চিকিৎসক সন্দীপ ঘোষকে অনির্দিষ্ট কালেল জন্য ছুটিতে যেতে বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+