পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই মন্ত্রী, যুক্ত পাহাড়ের দুই নেতাও! বিস্ফোরক শুভেন্দু অধিকারী
শুধু সমতলেই নয় পাহাড়েও নিযোগ দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন দিল্লি যাওয়ার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যের দুই মন্ত্রী এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত।
বিরোধী দলনেতার অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাস ও পার্থ ভৌমিক এই নিয়োগ দুর্নীতিতে জড়িত। এছাড়াও পাহাড়ের দুই নেতা অনিত থাপা এবং বিনয় তামাংও যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে আদায় করা টাকা অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে।

এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী পনেরো দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে। ওই চিঠিতে পাহাড়ের স্কুল শিক্ষক ও পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে। সেই চিঠিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে।
এব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। স্কুল শিক্ষা দফতর এব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসি এফআইআর না নেওয়ায় তাঁকে তলব করে হাইকোর্ট। এছাড়াও প্রায় ৭০০ জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতটা রয়েছে, তা জিটিএকে হলফনামা দিয়ে জানাতে হবে। কোন যোগ্যতায়, কীভাবে নিয়োগ করা হয়েছে, তার নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি দিয়েছেন।
প্রসঙ্গত নিজেকে এক সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজির বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। সেই চিঠিতে পাহাড়ে দুইদফায় প্রায় ৭০০ জনের নিয়োগ বেআইনিভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ওই চিঠিতে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিত, তৃণমূলের এক যুব নেতা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের নাম আছে বলে জানা গিয়েছে।
যদিও শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব দাবি করেছেন, নির্বাচনে মুখে বলেই এইসব অভিযোগ তোলা হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications