Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী উদ্ভ্রান্ত-বিচলিত! বাংলার লজ্জা মমতা, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari: বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন। তিনি নাম না করে বলেন নন্দীগ্রামের ঘটনা ভুলে গিয়েছেন। ২ ঘন্টা লাইট বন্ধ করে জিততে হয়েছিল। যার জবাব শুভেন্দু অধিকারী দিলে হাউস থেকে বেরিয়ে বিধানসভায় করা সাংবাদিক সম্মেলনে।
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম প্রসঙ্গত তুলতেও বিজেপি বিধায়করা বিক্ষোভ শুরু করে দেন। সেই সময় অধ্যক্ষের সঙ্গে শুভেন্দু অধিকারীর বাক্য বিনিময় শুরু হয়। অধ্যক্ষ বিজেপি বিধায়কদের বসতে অনুরোধ করেন। কিন্তু তারা সবাই বিরোধী দলনেতার নেতৃত্বে হাউস থেকে ওয়াক আউট করেন।

বিরোধী দলনেতা (Suvendu Adhikari) মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী উদ্ভ্রান্ত বিচলিত। বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় এক কোটি মানুষকে তিনি পঞ্চায়েত নির্বাচনে হাতে কালি লাগাতে দেননি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এই মানুষরাই লোকসভা নির্বাচনে জবাব দেবেন বলেও দাবি করেন তিনি।
রাজ্যে নারী নির্যাতনের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, খড়গপুর, আসানসোল, কোচবিহার নিয়ে কোনও বাক্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ পুলিশ মন্ত্রী বলেও বর্ণনা করেন শুভেন্দু অধিকারী।

নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির হার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)বলেন, সারা রাজ্যে বিজেপি যেখানে ৩৮ শতাংশ ভোট পেয়েছে, সেখানে নন্দীগ্রামে পেয়েছে ৪৪ শতাংশ ভোট। একপরেই শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতায় ভবানীপুর কেন্দ্রকে নিশানা করেন।
বিরোধী দলনেতা বলেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো যে বুথের ভোটার সেই বুথেও গত বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরেছে। সামনের লোকসভা নির্বাচনে সেই বুথে তৃণমূলের হারের হ্যাটট্রিক হবে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর লড়াই নিয়েও কটাক্ষ করেন।
বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, মুখ্যমন্ত্রী কিছুতেই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে হারের কথা ভুলতে পারছেন না। যে কারণে তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কত ভোটে তমলুক ও কাঁথিতে হারবে তা তারা জানে না। শুভেন্দু অধিকারী বলেন, ভগবান ক্ষমা করুন।












Click it and Unblock the Notifications