'চোর' স্লোগানে গলা মিলিয়েছে শাসক দলের ১০০ বিধায়ক, ধন্যবাদ জানালেন শুভেন্দু

'চোর' স্লোগানে গলা মিলিয়েছে শাসক দলের ১০০ বিধায়ক, ধন্যবাদ জানালেন শুভেন্দু

বিধানসভা অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই মুলতুবি। বিজেপি বিধায়কদের পাল্টা টিএমসি বিধায়কদের বিক্ষোভে উত্তাল বিধানসভা। তারপরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিধায়কদের ধন্যবাদ জািনয়েছেন। তিনি বলেছেন এমন নজিরবিহীন ঘটনা আগে ঘটেিন রাজ্য বিধানসভায়। বিরোধীদের চোর স্লোগানে গলা মিলিয়েছেন শাসক দলের বিধায়করা। তার জন্য শাসক দলের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

টিএমসি বিধায়কদের ধন্যবাদ শুভেন্দুর

টিএমসি বিধায়কদের ধন্যবাদ শুভেন্দুর

বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখানোর পর সাংবাদিক বৈঠক করে এক প্রকার বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বিধানসভায় এই ঘটনা প্রথমবার ঘটল যেখানে বিরোধী দলের বিধায়কদের স্লোগানে গলা মিলিয়েছেন শাসক দলের বিধায়করা। শুভেন্দু অধিকারী দাবি করেছেন বিধানসভা কক্ষে যখন তাঁরা 'চোর চোর চোরটা' বলে স্লোগান দিচ্ছিলেন তখন শাসক দলের প্রায় ১০০ বিধায়ক তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন। সেকারণে টিএমসি বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিধানসভায় ওয়াকআউট বিজেপির

বিধানসভায় ওয়াকআউট বিজেপির

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতেই তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব আনেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাজ্য সরকারের একাধিক ক্ষেত্রে দুর্নীতি এবং িনয়োগ দুর্নীতির প্রকিবাদে বিক্ষোভ দেখান তাঁরা। তার প্রেক্ষিতেই মূলতুবি প্রস্তাব আনা হয়েছিল। স্পিকার তাঁদের সেই প্রস্তাব পাঠ করতে পর্যন্ত দেয়নি। তার আগেই খারিজ করে দেয়। তার প্রতিবাদেই তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান এবং বূিবধানসভায় ওয়াকআউট করেন।

পাল্টা বিক্ষোভ টিএমসি

পাল্টা বিক্ষোভ টিএমসি

বিজেপি বিধায়কদের বিক্ষোেভর পাল্টা বিক্ষোভ শুরু করেন টিএমসি বিধায়করা। তাঁরা শুভেন্দু অধিকারীর 'ডোন্ট টাচ মাই বডি' মন্তব্য সামনে রেখে বিক্ষোভ দেখান। মহিলা পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে অভিযোগ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিজেপি কর্মীরা অন্যায়ভাবে পুলিশের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শাসক দলের বিধায়করা। দুই পক্ষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্ত্বর। অল্প কয়েকদিনের জ্।ই অধিবেশন হওয়ার কথা। সবকটা অধিবেশনেই বিক্ষোভ দেখাবে বিজেপি এমনই আশঙ্কা করা হচ্ছে।

গুরুতর অভিযোগ শুভেন্দুর

গুরুতর অভিযোগ শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী দাবি করেছেন আদালতের রক্ষা কবচ রয়েছে জেনেও বিজেপির নবান্নঅভিযানের দিন তাঁক গ্রেফতার করেছে পুলিশ। মহিলা পুিলশ অফিসারদের ব্যবহার করে তাঁকে অন্য মামলায় ফাঁসানোর ছক কষছিল পুলিশ কিন্তু তিনি তা হতে দেননি। যে মহিলা পুলিশ অফিসার তাঁকে ধাক্কা দিয়েছিল তাঁকে তিনি মায়ের জাত বলে সম্বোধন করেছেন। এবং সেসময় নাকি তাঁকে সরে দাঁড়াতে অনুরোধ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+