সংহতি মিছিল থেকে মুসলিমদের কি হুমকি দিলেন? মমতাকে প্রশ্ন বান শুভেন্দুর
Suvendu Adhikari: বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিন কলকাতায় সংহতি মিছিল করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল শেষে সভায় বক্তৃতা করেন তিনি। সেই বক্তৃতার বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর একটি ক্লিপ শেয়ার করে বলেছেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ চলবে। আমরা লড়াই করব, আমরা কাউকে ভয় পাই না। কাফের ও কাপুরুষরা ভয় পায় এবং তারা মারা যায়। যাঁরা লড়াই করে তাঁরা বেঁচে থাকে, বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন কাফের হল আরবি শব্দ। যাঁরা আল্লাহকে বিশ্বাস করে না, তাঁরাই কাফের। বিরোধী দলনেতার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কাফের ও কাপুরুষ বলছেন। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছেন? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাকে কি জিহাদ বলা হয় না, মুখ্যমন্ত্রী কি জিহাদ শুরু করতে বলছেন, প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী।
“Kāfir,” the Arabic word for 'infidels' & 'disbelievers'; someone who does not believe in Allah.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 23, 2024
Whom is Mamata Banerjee referring to as Kafir and Kapurush (coward)? She is asking to wage war against Kafirs. In her words Kafirs get frightened and they die.
By the way, isn't… pic.twitter.com/ste1F2q3Da
বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এপর একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, পাশাপাশি তিনি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ওমর আহমেদ ইলিয়াসীর মন্তব্যও শেয়ার করেছেন। যেখানে ইলিয়াসী বলছেন, অখণ্ড ভারত এবং ভারত কে মজবুত করার কথা বলছেন। পাশেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য শেয়ার করেছেন। যেখানে তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যাচ্ছে তিনি আল্লাহ-র নামে শপথ করছেন, বিজেপিকে সাহায্য করলে তিনি (মুসলিমদের) ক্ষমা করবেন না।
These are two statements, both made on January 22, 2024; the Auspicious Occasion of the Holy Pran Pratistha Ceremony of Lord Ram Lalla.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 23, 2024
The first one is made by Dr. Imam Umer Ahmed Ilyasi; Chief - All India Imam Organisation. He speaks about "Akhand Bharat" and "Bharat ko… pic.twitter.com/xQCz6uVrXX
শুভেন্দু অধিকারী সেখানে লিখেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চান, এটা ভারত গণতান্ত্রিক দেশ, কোনও খিলাফত নয়। বিরোধী দলনেতার প্রশ্ন তিনি (মমতা) নিজেকে কী মনে করেন? তিনি কাউকে ক্ষমা করার কে? তাঁর আরও প্রশ্ন তিনি (মমতা) কি মুসলিম সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন?
এর আগে বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালবিয়া অভিযোগ করেছিলেন সংহতি মিছিল থেকে সাম্প্রদায়িক ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি ভিডিও টুইট করে তিনি অভিযোগ করেন, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে মমতা কলকাতায় যে সংহতি মিছিল করেন, তাতে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের পরে সংহতি সমাবেশ করেন। তৃণমূল জানিয়েছে, তারা সব ধর্মের জন্য সংহতি প্রদর্শন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব ধর্মের মধ্যেই ঐক্য নিহিত রয়েছে।












Click it and Unblock the Notifications