শুভেন্দুকে বাড়তি গুরুত্ব বিজেপির, একই কপ্টারে অমিত সঙ্গে কলকাতায়, থাকবেন বোলপুরে রোড শো-তে
শুভেন্দুকে বাড়তি গুরুত্ব বিজেপির, একই কপ্টারে অমিত সঙ্গে কলকাতায়, থাকবেন বোলপুরে রোড শো-তে
বাংলায় বিজেপিকে জিততে হলে শুভেন্দুকে গুরুত্ব দিতে হবে সেকথা রন্ধ্রে রন্ধ্রে বুঝে ফেলেছেন অমিত শাহ। সেকারণেই শুভেন্দুকে বিজেপিতে টানার পরেই বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছেন। একেবারে ছক কষে যে বিজেপিতে শুভেন্দুকে আনা হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে অমিত শাহের বার্তাতেই। বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে বলেছেন অমিত। তার ইঙ্গিত শুভেন্দুর দিকেই ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই শুভেন্দুকে সঙ্গে করেই কলকাতায় এসেছেন অমিত। বোলপুরে অমিতের রোড শো-তেও থাকার কথা শুভেন্দু অধিকারীর।

শুভেন্দুকে দেখতেই ভিড়
অবশেষে বিজেপিতে নোঙড় করলেন অধিকারী গড়ের রাজপুত্র শুভেন্দু অধিকারী। যোগদানের প্রথম থেকেই অমিত শাহের পাশে ছিলেন তিনি। অমিত শাহও কাছ ছাড়া করেননি। হাত ধরে মঞ্চে তুলেছেন। পাশে বসিয়েছেন মঞ্চে। অমিত শাহের আগে মঞ্চে বক্তব্য রেখেছেন শুভেন্দু। মাঠে তখন উপচে পড়া ভিড়। অমিত শাহ তার পরে যখন বলতে ওঠেন তখন ভিড় আলগা হতে শুরু করেছে। কাজেই অমিতেরও বুঝতে সময় লাগেনি। জননেতা শুভেন্দুর টানেই ভিড় উপচে পড়েছিল কলেজ মাঠে। প্রসঙ্গত উল্লেখ্য কলেজ মাঠে বিজেপির সভায় শুভেন্দুর অনুগামীরাই মাঠ ভরিয়েছিল।

অমিতের সঙ্গেই কপ্টারে শুভেন্দু
সভা শেষ করে শুভেন্দুকে নিজের গাড়িতে তুলে নেন অমিত শাহ। নিজের হেলিকপ্টারে শুভেন্দুকে নিয়ে কলকাতায় ফেরেন তিনি। কলকাতাতে ফিরেও বিমান বন্দর থেকে কৈলাশের গাড়িতে নিউটাউনের হোটেলে ফেরেন শুভেন্দু। আগের গাড়িতেই ছিেলন অমিত শাহ। হোটেলে বিজেপির অন্য নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করার কথা অমিত শাহের। সেই বৈঠকে থাকবেন শুভেন্দু অধিকারীও। সূত্রের খবর সেই বৈঠকে একুশের ভোটে বিজেপির পরবর্তী রণকৌশন নিয়ে কথা হওয়ার কথা।

বোলপুরের কর্মসূচিেত থাকবেন শুভেন্দু
আগামিকাল বোলপুরে রোড শো রয়েছে অমিত শাহের। তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত গড়ে শক্তিপ্রদর্শন করবেন অমিত শাহ। সেই রোড শোতেও দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। সূত্রের খবর বিজেপির একাধিক গুরুত্ব পূর্ণ কর্মসূচিেত এখন দেখা যাবে শুভেন্দুকে। শুভেন্দুকে সামনে রেখেই একুশের বিধানসভা ভোটের ময়দানে নামতে চলেছে বিজেপি এমনই মনে করছে রাজনৈতিক মহল।

শুভেন্দুর খোলা চিঠি
বিজেপিতে যোগ দেওয়ার আগে শুভেন্দু অধিকারী খোলা চিঠি দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। চিঠিতে শুভেন্দু লিখেছেন, তৃণমূল কংগ্রেস পচে গিয়েছে। দলের প্রতিষ্ঠা করেছেন যাঁরা তাঁরাই এখন কোণঠাসা। তৃণমূলের নেতা কর্মীদের এক কথায় বিেজপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুভেন্দুর বিজেপিতে যোগ দানের সঙ্গে সঙ্গে ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। এর পর তৃণমূলে ভাঙন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications