জানেন কেন মুখ্যমন্ত্রী মমতাকে প্রণাম করলেন শুভেন্দু? রইল আসল সত্য

একদিকে কড়া ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সৌজন্যের নজির গড়লেন তিনি। যদিও তা দেখে অনেকেই বলছেন এটা সম্ভবত মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব। গত কয়েকদিন আগেই ব

একদিকে কড়া ভাষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সৌজন্যের নজির গড়লেন তিনি। যদিও তা দেখে অনেকেই বলছেন এটা সম্ভবত মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব। গত কয়েকদিন আগেই বিধানসভার অধিবেশন শুরু হয়েছে।

পুজোর আগে এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানেই কার্যত সৌজন্যের নজির দেখল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে। অনেকেই বলছেন এই ঘটনা একেবারে নজিরবিহীন।

এগিয়ে যান বিরোধী বেঞ্চের দিকে

এগিয়ে যান বিরোধী বেঞ্চের দিকে

আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব নিয়ে আসা হয় সরকারের তরফে। আর সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এই বিষয়ে পরিকল্পনা করে আক্রমণ করছে বলেও আক্রমণ মুখ্যমন্ত্রীর। আর এহেন মন্তব্যের পরেই হঠাত করেই বিরোধী বেঞ্চের দিকে এগিয়ে যান তিনি। কার্যত চমকে ওঠেন অনেকে। অনেকেই একে অপরের দিকে চাইতে শুরু করেন...। ব্যাপারটা কি?

একে অপরকে নমস্কার

একে অপরকে নমস্কার

বেঞ্চের সামনেই ছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি বিধায়করাও। বিরোধী বেঞ্চের সামনে গিয়ে হাত জোড়ো করে শারদ শুভেচ্ছা শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রতি নমস্কার জানাতে কার্যত বাধ্য হলেন শুভেন্দু অধিকারীও। একই সঙ্গে সমস্ত বিজেপি বিধায়করাও মুখ্যমন্ত্রীকে নমস্কার জানান। কার্যত নজিরবিহীন ছবি ধরা পড়ে বঙ্গ বিধানসভাতে। বিরোধীদের পাশাপাশি তৃণমূলের বিধায়কদেরও শারদ শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

আমরাও নমস্কার জানিয়েছি।

আমরাও নমস্কার জানিয়েছি।

পরে শুভেন্দু অধিকারী জানানম উনি নমস্কার জানিয়েছেন। আমরাও নমস্কার জানিয়েছি। বিজেপি এই সংস্কৃতিতেই বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। বলে তাঁকে তুই বলে মমতার সম্বোধনে আপত্তি শুভেন্দু অধিকারীর। পাশাপাশি শারদ শুভেচ্ছা জানানো নিয়েও সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন তিনি। বলে রাখা প্রয়োজন, আজ বিধানসভায় শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তোদের বাড়িতেও টাকা পাওয়া যাবে বলেও তোপ দাগেন। আর তা নিয়েও উত্তপ্ত হয় বিধানসভা।

ভোটাভুটিতে অংশ নেন বিরোধীরা

ভোটাভুটিতে অংশ নেন বিরোধীরা

এদিন কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রস্তাব পাশ হয়। আর সেই ভোটাভুটিতে অংশ নেন বিজেপি বিধায়করা। যেখানে দেখা যায়, প্রস্তাবের পক্ষে ভোট ১৮৯ জন বিধায়কের। প্রস্তাবের বিপক্ষে ভোট ৬৪ জন বিধায়কের। এটাও একটা নজিরবিহীন ঘটনা। ভোটাভুটিতে অংশ নেন বিরোধীরা। তবে পরে শুভেন্দু জানান, এই বিষয়টি তদন্তে কোনও প্রভাব ফেলবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+