বেনজির ঘটনা বিধানসভায়, মুখ্যমন্ত্রীর সামনেই 'মমতা চোর' স্লোগান শুভেন্দুদের

বেনজির ঘটনা ঘটল রাজ্য বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই 'চোর চোর' বলে স্লোগান শাউটিং বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। উল্টো দিক থেকে তৃণমূলের মন্ত্রী বিধায়করাও আক্রমণাত্মক হয়ে স্লোগান দিতে থাকলেন। দুই পক্ষই 'চোর' স্লোগানে ঝড় তুলল।

বিধানসভায় কার্যত সম্মুখসমরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনায় রীতিমতো রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরেই কলকাতার ধর্মতলায় রাজনৈতিক সভা করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি। তারপরেই বিজেপি বিধায়কদের এমন আচরণ।

বেনজির ঘটনা বিধানসভায়, মুখ্যমন্ত্রীর সামনেই মমতা চোর স্লোগান শুভেন্দুদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। তৃণমূল কংগ্রেস বিধানসভা চত্বরে ধর্না কর্মসূচি পালন করবে। একথা আগে থেকেই ঠিক ছিল। বিধানসভার স্পিকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে তেমন কিছু করা হয়নি বলে অভিযোগ। অবিলম্বে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মুখ্যমন্ত্রী এই দাবি তুলেছেন।

একশো দিনের কাজের টাকা পাওনা রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকাও বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ উঠছে। একাধিকবার চিঠি লিখেও কোনও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিধানসভায় বঞ্চনার বিরুদ্ধে কর্মসূচি নিয়েছে তৃণমূল। কালো পোশাক পরে তৃণমূলের মন্ত্রী, বিধায়করা বিধানসভায় উপস্থিত ছিলেন। বি আর আম্বেদকর মূর্তির সামনে তৃণমূলের ধর্না কর্মসূচি চলছিল।

ধর্মতলার সভার শেষ হলে তৃণমূল বিধায়করা বিধানসভায় পৌঁছান। বিধানসভার গাড়ি বারান্দার সিঁড়িতে বসেন বিজেপি বিধায়করা। তাঁরাও ধরনা দিতে থাকেন৷ রাজ্যের দুর্নীতি নিয়ে বিজেপি বিধায়করা সরব হন। শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা কলকাতা বিমান বন্দরে গিয়েছিলেন অমিত শাহকে ছাড়তে। সেখান থেকে শুভেন্দু অধিকারী পৌঁছান বিধানসভায়। অন্যান্য বিধায়কদের সঙ্গে তিনিও যোগ দেন।

এরপরেই উত্তেজনা বাড়তে থাকে। মুখ্যমন্ত্রীর সামনেই দুই তরফের উত্তপ্ত স্লোগানিং শুরু হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই চোর চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। 'মমতা বন্দ্যোপাধ্যায় চোর' এই স্লোগানও ওঠে। টানা দুই দুপক্ষ একে অপরকে চোর স্লোগান দেয়। বিজেপির নিশানায় মমতা, অভিষেক। পাল্টা শুভেন্দু শিশিরকে টার্গেট করে তৃণমূল।

পরিস্থিতি ঘোরালো হয়ে যায়। একসময় মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না শেষে তিনি বলেন, "এইরকম অশালীন আচরণ। আমাদেরটা অনুমতি নেওয়া। ওদেরটা বেআইনি। স্পিকার ব্যবস্থা নিন। একটা মিটিং চলাকালীন আরেকটা করা যায় না। আমাদের পাঁচটা পর্যন্ত সময় দেওয়া ছিল।" তিনি আরও বলেন, "আমায় অমিত শাহ, নরেন্দ্র মোদী দেখিয়ে লাভ নেই। সারা জীবন বড় বড় চুরি করেছে। এখন যারা ওখানে পাত্তা পায়নি, তারা হেরে এখানে এসেছে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে রওনা দেন। জাতীয় সঙ্গীত হওয়ার সময়ও বিজেপি বিধায়করা চিৎকার চেঁচামেচি করেছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বিধানসভা ছাড়লে শুভেন্দুরা বেরিয়ে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+