Suvendu Adhikari: বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড, কী কারণ?
Suvendu Adhikari: বিধানসভায় সাসপেন্ড (Suspended) বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড। ৩০ দিনের জন্য় সাসপেন্ড করা হল। শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পলকে (Agnimitra Paul) সাসপেন্ড করা হয়েছে। সরস্বতী পুজোর সংঘাত নিয়ে তাদের আনা মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যায়।
সরস্বতী পুজোর (Saraswati Puja Clash) সংঘাত নিয়ে আঁচ বিধানসভায়। রাজ্যের একাধিক জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়ার ঘটনায় আলোচনা চলছিল বিধানসভায়। সরস্বতী পুজোর সংঘাত নিয়ে বিজেপি বিধায়কদের আনা মুলতুবি প্রস্তাব (Adjournment Motion) এদিন খারিজ করে দেওয়া হয়। তর্কাতর্কিতে জড়ায় শাসক বিরোধী শিবির।

সরস্বতী পুজোর সংঘাত নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, চন্দনা বাউরি, তাপসী মণ্ডল, সুমিতা সিনহারা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ওই প্রস্তাব পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন। এর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি সদস্যরা সভায় ওয়েলে নেমে কাগজপত্র ছিঁড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
স্পিকারের দিকে কাগজ ছোড়া হয় বলে অভিযোগ। অধ্যক্ষ এসময় বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। প্রতিবাদে বিজেপি সদস্যরা ওয়াক আউট করে বিধানসভার লবিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে বিরোধী দলনেতা সহ কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা লঙ্ঘনের অভিযোগ তুলে তাদের শাস্তির দাবিতে সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ একটি প্রস্তাব নিয়ে আসেন।
বিরোধীশূন্য বিধানসভায় সেটি ধব্বনি ভোটে পাস হয়ে যায়। গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী অধ্যক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে পরবর্তী ৩০ দিন অথবা চলতি অধিবেশনের মেয়াদ পর্যন্ত সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। স্পিকার জানান, আজকে যে আচরণ করেছেন বিরোধী দলনেতা সহ বাকিরা, তা নিন্দনীয়। চলতি অধিবেশনে ওই বিজেপি বিধায়কদের যোগদান অনিশ্চিত হয়ে পড়ল।












Click it and Unblock the Notifications