পিসি ছাড়া জিরো! এবার ভাইপো নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম দিলেন শুভেন্দু অধিকারী

রাজ্যে আইনশৃঙ্খলার কিছু আর অবশিষ্ট নেই। কালিয়াচক-কালিয়াগঞ্জের ঘটনা তুলে ধরে বিরোধী দলনেতা মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রীর মন কি বাতের ১০০ তম পর্ব সরাসরি সম্প্রচারে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাই বললেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, সোমবার রাজ্যের ডিজিপিকে তিনি চিঠি দেবেন। সেখানে তিনি জানতে চাইবেন, তৃণমূলের দলীয় ভোটের জন্য পুলিশ দেওয়া হয়েছে, তাতে ট্রেজারিতে কত টাকা তৃণমূল দিয়েছে। তিনি জানতে চাইবেন, গোটা রাজ্য থেকে পুলিশ তুলে নিয়ে গিয়ে পিসি-ভাইপোকে সেবা দেওয়া হবে আর মানুষ খুন হবে তা হতে দেওয়া যায় না।

এবার ভাইপো নয়, অভিষেকের নতুন নাম দিলেন শুভেন্দু

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অংশ নিয়ে ফেরার সময় গাড়ি উল্টে এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন। গত একমাসে অবিভক্ত বর্ধমানে একই কায়দায় হোটেল মালিক, রাজু ঝা এবং রাজেন্দ্র সাউ-এই তিনজন খুন হয়েছে। তিনি বলেন, এখন তো গাড়ি থেকে নামাই মুশকিল।

বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে সিপিআইএম গণভোটের আয়োজন করেছে। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, সিপিআইএমই তো জিতিয়েছে। সেখানে নো ভোট টু মমতা না করে নো ভোট টু বিজেপি করা হয়েছিল, সেখানেই জয়ী হয়েছেন পার্থ। সিপিআইএম নয় বিজেপিই পার্থ চট্টোপাধ্যায়কে হারাবে, দাবি শুভেন্দু অধিকারীর।

এবার ভাইপো নয়, অভিষেকের নতুন নাম দিলেন শুভেন্দু

ফিরহাদ হাকিম বলেছেন, এক কোটির দলে এক হাজার চোর। অন্যদিকে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন বলেছেন কোনও প্রধান চুরি করলে তার দায় দলের নয়। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, পুরোটাই গটআপ। পঞ্চায়েতে চুরির লাইসেন্স রিনিউয়াল করার জন্য কিছু লোককে চোর সাজানো হচ্ছে।

নন্দীগ্রাম থেকে এদিন শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে বলেন, সব থেকে বড় চোর মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন উত্তর দিনাজপুরে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, তিনি গুরুত্বই দিচ্ছেন না।

এবার ভাইপো নয়, অভিষেকের নতুন নাম দিলেন শুভেন্দু

বিরোধী দলনেতা এদিন অভিষেককে হরিদাসপাল বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করেন। তিনি বলেন, পিসি ছাড়া জিরো। একহাজার পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কর্মসূচিতে চারকোটি টাকার বাস ব্যবহার করেন। দলীয় কর্মীর বাড়িতে খাওয়া নিয়ে তিনি কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+