শহরে যুবকের রহস্য মৃত্যু, টালিনালা থেকে উদ্ধার দেহ

শহরে যুবকের রহস্য মৃত্যু। রিজেন্ট পার্ক এলাকার টালিনালা থেকে উদ্ধার দেহ। ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শহরে যুবকের রহস্য মৃত্যু। রিজেন্ট পার্ক এলাকার টালিনালা থেকে উদ্ধার দেহ। ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শহরে যুবকের রহস্য মৃত্যু, টালিনালা থেকে উদ্ধার দেহ

যাদবপুর থানা এলাকার আজাদগড়ের বাসিন্দা বছর ৩৫-এর অনির্বাণ চক্রবর্তী। চাকরি-বাকরি ছিল না। ভুগছিলেন মানসিক অবসাদে। ৪ নভেম্বর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান অনির্বাণ। যাদবপুর থানায় নিখোঁজের ডায়েরিও করা হয়।

সোমবার ভোরে প্রাতর্ভ্রমণকারীরা রিজেন্ট পার্ক এলাকার কালীবাড়ির কাছে টালি নালায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এবং অনির্বাণের বাড়ির লোক গিয়ে দেহ সনাক্ত করে।

তবে এই মৃত্যু নিয়ে অনির্বাণের বাড়ি লোক প্রশ্ন তুলেছেন। বাড়ি থেকে দুদিন নিখোঁজ থাকার পর কী ভাবে অনির্বাণ টালিনালার কাছে গেল, কী ভাবেই মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিজনরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+