সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হলেন কুণাল ঘোষ
কলকাতা, ২৩ নভেম্বর: সারদা কাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন কুণাল ঘোষ বিধাননগর দক্ষিণ থানায় দীর্ঘ জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে। শনিবার বিধাননগর পুলিশের গোযেন্দা দল তাঁকে গ্রেফতার করতে পারে বুঝতে পেরেই আগেভাগে এক সাংবাদিক বৈঠক করে ঘটনার নাটকীয মোড় এনেছিলেন কুণাল|
পুলিশ তাঁকে গ্রেফতারের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক বৈঠকে অভিয়োগ জানিযেছিলেন কুণাল| এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নামও টেনে এনেছিলেন তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী আগে থেকেই সব জানতেন কিন্তু তবু কোনও ব্যবস্থা নেননি| একইসঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয সাধারণ সম্পাদক মুকুল রায় ও মদন মিত্রের নামেও অভিয়োগ জানিযেছিলেন তিনি|
শনিবার বিকেলেই বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের বিরুদ্ধে এফআইআদায়ের করেছেন কুণাল ঘোষ হুমকি, ভয দেখানো, জোর করে সম্মতি আদাযের চেষ্টার অভিয়োগ এনেছেন কুণাল এদিকে সারদা কাণ্ডের সিবিআই তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠি লিখেছেন কুণাল ঘোষ।
উল্লেখ্য, সারদা গোষ্ঠীর গ্রুপ মিডিয়া সিইও পদে নিযুক্ত ছিলেন কুণাল ঘোষ। সারদার কর্ণধার সুদীপ্ত সেন আগেই সিবিআইকে চিঠি লিখে জান, সারদাকাণ্ডে লাভবান ব্যাক্তিদের মধ্যে কুণাল ঘোষ অন্যতম। এর পর বিধাননগর কমিশনারেটের পুলিশ কুণাল ঘোষকে মোট দশবার জেরা করে। ২৮ সেপ্টেম্বর দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়।












Click it and Unblock the Notifications