বিচার না হলে বিদ্রোহ চাই! অভিষেকের কেন্দ্রে হুমকি নিয়ে শোভন-বৈশাখীর পাশে সূর্যকান্ত
রায়চকে বেড়াতে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র এবং তাঁর বান্ধবীর পরিবার দুষ্কৃতী হুমকির মুখে। খবর সামনে আসতেই সমালোচনায় সরব হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
রায়চকে বেড়াতে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র এবং তাঁর বান্ধবীর পরিবার দুষ্কৃতী হুমকির মুখে। খবর সামনে আসতেই সমালোচনায় সরব হলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটার পোস্টে তিনি বলেন, অসভ্য বর্বরদের রাজত্ব চলছে। এর বিচার না হলে বিদ্রোহ চাই। ঘটনাকে ধিক্কার জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে, রবিবার বন্ধু শোভন চট্টোপাধ্যায়, মা ও মেয়েকে নিয়ে রায়চকে বেড়াতে গিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যে বাংলোতে তাঁরা উঠেছিলেন, সেই বাংলো ঘিরে রেখেছিল একদল দুষ্কৃতী। আর যাঁরাই সেই বাংলোতে গিয়েছেন, তাঁদের ছবি তুলে রাখা হচ্ছিল বলেও অভিযোগ। সঙ্গে সঙ্গে তা কাউকে ফোনে জানানো হচ্ছিল। একইসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অস্রাব্যভাষায় গালাগালি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ। তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
প্রতিক্রিয়া সূর্যকান্ত মিশ্র বলেছেন, অসভ্য বর্বরদের রাজত্ব। এক মহিলা তাঁর বৃদ্ধা মা ও অপ্রাপ্তবয়স্কা কন্যা ও প্রাক্তন মেয়র 'সশস্ত্র দুষ্কৃতী'দের হাতে আটক বাংলোর ভিতরে।বাইরে অশালীন শ্লোগান।বিচার না হলে বিদ্রোহ চাই। ধিক্কার।
অসভ্য বর্বরদের রাজত্ব। এক মহিলা তাঁর বৃদ্ধা মা ও অপ্রাপ্তবয়স্কা কন্যা ও প্রাক্তন মেয়র 'সশস্ত্র দুষ্কৃতী'দের হাতে আটক বাংলোর ভিতরে।বাইরে অশালীন শ্লোগান।বিচার না হলে বিদ্রোহ চাই।ধিক্কার।https://t.co/AQcTCKNjvj
— Surjya Kanta Mishra (@mishra_surjya) March 11, 2019
Source : "আনন্দবাজার পত্রিকা" via Dailyhunthttps://t.co/cqWkwvdIY1












Click it and Unblock the Notifications