মোদীভাই-দিদিভাই তলে তলে আঁতাত গড়েছেন, বনধে নেমে প্রমাণ দিলেন বিমান-সূর্যরা

বিজেপির বিরুদ্ধে ডাকা হয়েছিল বনধ, বনধ ব্যর্থ করতে পথে নামল তৃণমূল। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, এই ছবিই স্পষ্ট করে দিচ্ছে দুই দলের সম্পর্ক কী!

বিজেপির বিরুদ্ধে ডাকা হয়েছিল বনধ, বনধ ব্যর্থ করতে পথে নামল তৃণমূল। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন, এই ছবিই স্পষ্ট করে দিচ্ছে দুই দলের সম্পর্ক কী! মোদীভাই ও দিদিভাইয়ের যে গোপন আঁতাত রয়েছে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। সূর্যকান্তের মতোই বাম চেয়ারম্যান বিমান বসুও বললেন, তলে তলে তৃণমূল ও বিজেপি আসলে একই।

তলে তলে আঁতাত মোদী-দিদির, প্রমাণ দিলেন বিমান-সূর্যরা

শ্রমিক সংগঠনের ডাকে ৮ ও ৯ জানুয়ারি দুদিনের ভারত ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তি ছড়াল এ রাজ্যে। হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই মতোই বনধে বাধা এলে প্রত্যাঘাত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বনধের সমর্থনে নেতার বার্তা অনুযায়ীই কাজ করছেন যুব নেতারা। আর বনধ ব্যর্থ করতে একইভাবে প্রশাসনও সক্রিয় ছিল।

এই আঙ্গিকেই সূর্যকান্ত মিশ্র বনধকে সফল বলে বর্ণনা করেছেন। যেভাবে প্রশাসন রাস্তায় নেমে বনধ রুখেছে, তা থেকে পরিষ্কার তৃণমূল কংগ্রেস বিজেপির বি টিম হয়ে উঠছে। তিনি বলেন, বুধবারও বনধ হবে। বনধ পালনে আমরা নতুন কৌশল নিচ্ছি। প্রতিবাদ চলবে। উল্লেখ্য, সুজন চক্রবর্তী-সহ ১৬৯ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা নিয়ে বিপাকে পড়ে প্রশাসন। তাঁরা ব্যক্তিগত বন্ডে জামিন না নেওয়ায় তাঁদের আদালতে পেশ করা নিয়েই সমস্যা তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+