Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সার্জিক্যাল স্ট্রাইকে আদৌ জঙ্গি-নিধন হয়েছে! মমতার দাবিকে মান্যতা বিজেপির সাংসদের

বাংলার মুখ্যমন্ত্রী মোদী সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। কত জন জঙ্গির মৃত্যু হয়েছিল, তার সত্যতা সামনে আনার দাবি তোলেন।

পুলওয়ামা-কাণ্ডের জবাব দিতে পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছিল বায়ুসেনা। সেই বিমান হানায় তিন জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ হয়ে গিয়েছিল ও কম করে ৩৫০ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হয়েছিল। এরপরই বাংলার মুখ্যমন্ত্রী মোদী সরকারের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। কত জন জঙ্গির মৃত্যু হয়েছিল, তার সত্যতা সামনে আনার দাবি তোলেন।

সার্জিক্যাল স্ট্রাইকে আদৌ জঙ্গি-নিধন হয়েছে! মমতার দাবিকে মান্যতা বিজেপির সাংসদের

এই বিতর্কের মধ্যেই বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া যে ব্যাখ্যা দিলেন তাকে মান্যতা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, আমরা কোথাও দাবি করিনি ৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। মানুষকে হত্যা করা আমাদের লক্ষ্য ছিল না।

তিনি দাবি করেন, ভারত যে প্রয়োজনে পাকিস্তানে ঢুকে মেরে আসতে পারে, হামলা চালাতে পারে, তা দেখাতেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। আমরা বাড়ির বাইরে বোমা ফেলে বুঝিয়ে দিতে পেরেছি, প্রয়োজন হলে আরও ভয়ঙ্কর হতে পারি, পাকিস্তান সাবধান হও।

তিনি এই কথার মধ্যে মান্যতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে। সার্জিক্যাল স্ট্রাইকে আদতে কোনও জঙ্গিঘাঁটিতে হামলা হয়েছিল, জঙ্গি মারা গিয়েছিল কি না, তার সত্যতা নেই। আলুওয়ালিয়ার বক্তব্য অনুযায়ী, জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিতে বা জঙ্গি নিধনের লক্ষ্যে সার্জিক্যাল স্ট্রাইক হয়নি, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ভয় দেখানোর জন্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+