পঞ্চায়েত নির্বাচনের ‘সুপ্রিম’ যুদ্ধ, আজ চূড়ান্ত রায়ের সম্ভাবনা
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪ শতাংশ আসন নিয়ে ফয়সালা হতে পারে সোমবার। ১৭ মে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ৩৪ শতাংশ আসন নিয়ে ফয়সালা হতে পারে সোমবার।

গত সোমবার চূড়ান্ত রায়দানের কছা থাকলেও, বিচারপতির অনুপস্থিতিতে পঞ্চায়েত মামলা মুলতুবি হয়ে যায়। গেল এদিন। ৩৪ শতাংশ আসনে ফের পঞ্চায়েত ভোট নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদেরই মিলবে শংসাপত্র, তার রায়দান ফের পিছিয়ে যায় সাতদিন।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ প্রায় তিন মাস ঝুলে রয়েছে। গত ৪ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ৬ আগস্ট পঞ্চায়েত মামলার রায় জানানো হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তা খতিয়ে দেখেই সোমবার সর্বোচ্চ আদালত শেষ রায় জানাতে পারে।
গত ৪ জুলাই তৃণমূল কংগ্রেসের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সওয়ালের পর নির্বাচন কমিশনের তরফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছিল। তার আগে সুপ্রিম কোর্ট তালিকা পেশের নির্দেশের পরও কমিশন তালিকা পেশ করতে পারেনি। মামলাকারীদের পক্ষে বিজেপি এই তালিকা প্রকাশ করে।
কমিশন তালিকা প্রকাশ করার পর সুপ্রিম কোর্ট তা খতিয়ে দেখে। এবং বিজেপির দেওয়া তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয়। এরপর পঞ্চায়েত মামলার রায় পিছিয়ে দেওয়া হয় এক মাস।












Click it and Unblock the Notifications